শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে মারধর করে চুল কেটে দিয়ে নারী নির্যাতন: নিরাপত্তা দিতে আদালতের নির্দেশনা
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে মারধর করে চুল কেটে দিয়ে নারী নির্যাতন: নিরাপত্তা দিতে আদালতের নির্দেশনা
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে মারধর করে চুল কেটে দিয়ে নারী নির্যাতন: নিরাপত্তা দিতে আদালতের নির্দেশনা

প্রতীকি ছবিগাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে আওয়ামী লীগ নেত্রী ও বিএনপি নেতা মিলে নারীর চুল কেটে নির্যাতনের ঘটনায় নির্যাতিত নারীকে এবং তাঁর স্বামীর জিম্মায় পুলিশী নিরাপত্তা দিতে ঝালকাঠির পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছে আদালত । গত ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ বাদি পক্ষের আবেদনের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৩১ ধারার বিধানমতে এ আদেশ দেন।
মামলার বিবরনে জানা যায় গত ৩০ আগস্ট রাতে শহরের পূর্বচাদঁকাঠি এলাকার ব্যবসায়ী মো. বোরহান উদ্দিন খানের দ্বিতীয় স্ত্রী মোসা. পারভীন (৩০) কে জেলা পরিষদের সামনের একটি বাড়িতে মারধর এবং সেখান থেকে তুলে এনে পূর্বচাদঁকাঠি একটি বাড়িতে আটকে রেখে শারিরীক, মানসসিক নির্যাতন শেষে চুল কেটে দেয়া হয় জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শারমীন মৌসুমি কেকার নেতৃত্বে। এ ব্যাপারে নির্যাতিত নারী বাদি হয়ে গত ১৭ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শারমীন মৌসুমি কেকা, শহর বিএনপি সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপুসহ ৬ জনের নামে একটি নালিশী মামলা দায়ের করেন। আদালত ঝালকাঠি থানার ওসিকে অভিযোগ এফআইআর হিসেবে রেকর্ডের নির্দেশ দেন। ওই দিন রাতেই ঝালকাঠি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিস্ট ধারায় মামলা রেকর্ড হয় । মামলা দায়েরর পর তদন্ত কর্মকর্তা এসআই মো. মিন্টু মিয়া ঘটনাস্থল থেকে সিসি টিভির ফুটেজ হার্ডডিস্কসহ জব্দ করেন। মামলা দায়েরের পূর্বে ১৭/১৮ দিন ওই নারী গ্রামের বাড়িতে অবরুদ্ধ ছিলেন । গত ২০ সেপ্টেম্বর নির্যাতিত নারীর আইনজীবী মো. শফিকুল ইসলাম আসামীদের অব্যহত হুমকির কারনে আদালতে এক আবেদনে ভিকটিম পারভীনের নিরাপত্তা চেয়ে আবেদন করেন। আদালত জিআর ১৭৬/২০২০ (ঝাল) মামলার নথি তলব করে শুনানী শেষে বৃহস্পতিবার পুলিশ সুপারকে নিরাপত্তার আদেশ দেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শহিদুল্লাহ আদেশে উল্লেখ করেন, নির্যাতিত নারীর বক্তব্য অনুযায়ী এ মামলার আসামীরা অত্যান্ত প্রভাবশালী এবং ঝালকাঠি শহরের ত্রাস বলিয়া খ্যাত। তাহাছাড়া আদালতের সামনে ভিকটিম পারভীনকে হাজির করা হইলে তাহার মাথার চুল কাটা দেখা গিয়াছে। ভিকটিম নিরাপত্তাহীনতায় ভুগিতেছেন বলিয়া আদালতের নিকট প্রতীয়মান হয়। এমতাবস্থায় ভিকটিমকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৩১ ধারার বিধানমতে নিরাপত্তা প্রদান করা প্রয়োজন। ন্যায় বিচারের স্বার্থে বাদীপক্ষের দরখাস্ত মঞ্জুর করা হইলো । প্রার্থীতমতে বাদীকে তাহার স্বামীর হেফাজতে রাখিয়া প্রয়োজনীয় সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য পুলিশ সুপার ঝালকাঠির প্রতি নির্দেশ হইলো । আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপার ঝালকাঠি বরাবরে প্রেরণ করা হউক ।
উল্লেখ্য থানায় মামলা রেকর্ডের পর আটদিন পার হলেও পুলিশ কোনো আসামীকে গ্রেফতার না করায় মামলার বাদী ও সাক্ষীরা নিরাপত্তাহীনতায় আদালতে নিরাপত্তার আবেদন জানায় । নির্যাতিত নারী পারভীন বলেন, আদালতে মামলা দায়েরের পূর্বে আমি ঝালকাঠির পুলিশ সুপারসহ নানাজনের কাছে অভিযোগ জানিয়ে কোন বিচার পাইনি। এখন আদালতই আমার শেষ ভরসা । অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকালে বলেন, আদালতের নির্দেশ এখনও আমরা হাতে পাইনি। নির্দেশ হাতে পেলে আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে।





ঝালকাঠি এর আরও খবর

দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আর্কাইভ