শিরোনাম:
●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে ফাতেমার মৃত্যুর ৫৯ দিনেও ময়না তদন্ত রিপোর্ট পৌছেনি থানায়
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে ফাতেমার মৃত্যুর ৫৯ দিনেও ময়না তদন্ত রিপোর্ট পৌছেনি থানায়
সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে ফাতেমার মৃত্যুর ৫৯ দিনেও ময়না তদন্ত রিপোর্ট পৌছেনি থানায়

ছবি : সংবাদ সংক্রান্তবিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ প্রতিনিধি : দীর্ঘ ৫৯দিন অতিবাহিত হওয়ার পরও সিলেট ওসমানী হাসপাতাল থেকে একটি ময়না তদন্তের রির্পোট বিশ্বনাথ থানায় পৌছেনি । যে কারণে একজন নারীর রহস্যজনক মৃত্যুর মামলাটি আইনের ফাঁকে আটকা পড়ে আছে। নিহতের পরিবার গরীব হওয়ায় থানা পুলিশও ময়না তদন্তের রির্পোট সংগ্রহে তেমন আগ্রহী নয়। ফলে ঘটনাটি প্রায় ধামাচাপা পড়ে যাচ্ছে।
মামলা সূত্রে জানা যায়, গত ২জুলাই বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের শেখের গাঁও গ্রামের সাইদ আলীর পুত্র জামিল আহমদের স্ত্রী ফাতেমা বেগম (২১) এর রহস্যজনক মৃত্যু হয়। ফাতেমার স্বামীর পরিবার ঘটনাটিকে আত্তহত্যা বলে প্রচার করলে ফাতেমার ভাই রোবেল আহমদসহ মেয়েটির আত্মীয় স্বজনরা তাকে যৌতুকের জন্য হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন। ২জুলাই ফাতেমার মৃত্যুর পর আত্মীয় স্বজনরা গিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পান এবং নাকে মুখে রক্ত বের হতে থাকে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করে। এই ঘটনার পর ফাতেমা বেগমের ভাই রুবেল আহমদ বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশ অভিযোগটি আমলে নেয়নি। ময়না তদন্তের পর ফাতেমার লাশ স্বামীর বাড়ীতে দাফন না করে এবং ফাতেমার মা বাবাকে না জানিয়ে পুলিশের সহায়তা সিলেট নগরীর মানিকপীর টিলায় তড়িগড়ি করে দাফন করা হয়। এতে ঘটনা আরো বেশি রহস্যের সৃষ্টি হয়।
২০১৮সালের ১৬আগষ্ট রামপাশা ইউনিয়নের আনরপুর গ্রামের ইলিয়াছ আলীর মেয়ে ফাতেমা বেগমকে দৌলতপুর ইউনিয়নের শেখেরগাঁও গ্রামের সাইদ আলীর পুত্র জামিল আহমদ এর সাথে বিবাহ দেয়া হয়। বিবাহ দেয়ার পর জামিল যৌতুকের জন্য স্ত্রীকে শারীরিকভাবে মারপিটসহ বিভিন্ন ভাবে নির্যাতন করতে থাকে।
এ নিয়ে একাধিকবার শালিশ বৈঠক হয়েছে। কিন্তু কোনমতেও ফাতেমার উপর নির্যাতন বন্ধ হয়নি। জামিল আহমদ একজন চালাক চতুর প্রকৃতির যুবক হয়। সে নিজেকে চট্টগ্রামে ও ঢাকায় বড় চাকুরী করেছে মর্মে পরিচয় দিয়ে ফাতেমাকে বিয়ে করে এবং প্রায় সময় বাহিরে থাকে। শালিশ বৈঠকের একজন মুরব্বী জানান, ফাতেমা বেগমকে জামিলের পিতা সাইদ আলী কু-প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু মেয়েটি রাজী না হওয়ায় সাইদ আলী কয়েকদফা মেয়েটি অত্যাচার নির্যাতন করে।
এ বিষয়ে দৌলতপুর ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্থানে একাধিক সালিশ বৈঠকও হয়েছে। কিন্তু থানা পুলিশ বাদী রুবেলের কথা কর্ণপাত করছে না। ফাতেমার ভাই অসহায় রুবেল আহমদ ময়না তদন্তের রিপোর্টের জন্য ওসমানী হাসপাতালে ঘুরতে ঘুরতে চরম হয়রানীর শিকার হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট না আসলে পুলিশ মামলার কোন পদক্ষেপ নেবে না বলে জানিয়েছে। অসহায় রুবেল আহমদ তার বোনের বিচারের জন্য সিলেটের পুলিশ সুপার ও ওসমানী হাসপাতালের পরিচালকের সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা বলেন, ফাতেমা বেগমের লাশ উদ্ধার করার পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মনয়া তদন্তের জন্য প্রেরণ করা হয়। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তের রির্পোট না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। থানা পুলিশের পক্ষ থেকে তিন বার ময়না তদন্তের রির্পোটের জন্য আবেদন করা হলেও আমরা এখনো রির্পেটি হাতে পাইন। যার কারণে আইনগত ব্যবস্থা গ্রহনে বিলম্ব হচ্ছে।

বিশ্বনাথে সুসমিতা বই ঘর চুরি

বিশ্বনাথ :: বিশ্বনাথ পৌরশহরের পুরানবাজারে (এ আর চেরাগ আলী মার্কেটে) সুসমিতা বই ঘর চুরি হওয়ার খবর পাওয়া গেছে।
চোরেরা ব্যবসা প্রতিষ্ঠানের ল্যাপটপ ও ক্যাশে থাকা নগদ প্রায় দুই হাজার টাকা নিয়ে গেছে। রবিবার রাতে এ চুরির ঘটনা ঘটেছে।
ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালক সমরেন্দ্র বৈদ্য সমর জানান, আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে দেখেন ব্যবসা প্রতিষ্ঠানের টিনের চাল কেটে চোরেরা প্রবেশ করে প্রতিষ্ঠানের ল্যাপটপ ও নগদ প্রায় ২ হাজার টাকা চোরেরা নিয়ে গেছে।
বিষয়টি তিনি থানা পুলিশ-কে জানিয়েছেন।
বিশ্বনাথে ১৭ বছর পর কাল নির্বাচন : আনন্দিত ভোটাররা

বিশ্বনাথ :: দীর্ঘ ১৭ বছর পর সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা প্রচারে ব্যস্ত হয়েছেন। অনেক প্রার্থী ইউনিয়নের ভোটারদের কাছে তাদের বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। এত বছর পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দেখে ভোটাররাও আনন্দিত।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সীমানা জটিলতার কারণে দীর্ঘ ১৭ বছর ধরে উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ছিল। অবশেষে মামলার জটিলতা নিরসনের পর গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ নির্বাচন কমিশন ওই ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুসারে আগামী ২৯ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৪ অক্টোবর, যাচাই-বাছাই ৫ অক্টোবর ও মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ১২ অক্টোবর।
দশঘর ইউনিয়নের কয়েকজন ভোটারের সঙ্গে কথা হলে তারা জানান, একশ্রেণির দুর্নীতিবাজ ও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে দীর্ঘদিন তারা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। এছাড়া দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় যারা ক্ষমতায় ছিলেন তাদের কোনো জবাবদিহিতা না থাকায় ইউনিয়নবাসীর তেমন কোনো উন্নয়ন হয়নি। এবার নির্বাচনের তারিখ ঠিক থাকলে তারা পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ পাবেন।
জানা গেছে, এই নির্বাচনে সাবেক ইউপি মেম্বারদের মধ্যে কয়েকজন অংশ নিতে পারেন। তবে বেশিরভাগই নতুন মুখ। আওয়ামী লীগ-বিএনপির কয়েকজন চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। এরই মধ্যে তারা নির্বাচনী কাজ শুরু করে দিয়েছেন।
বিশ্বনাথ উপজেলার নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার নিশ্চিত করেছেন, আগামী ২৯ অক্টোবর উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিশ্বনাথে দশঘর ইউপি নির্বাচনে আ.লীগের নৌকার প্রার্থী জবেদুর

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এরইমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা ব্যস্ত। অনেক প্রার্থী আবার ইউনিয়ন ভোটারদের কাছে তাদের বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। এতো বছর পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দেখে ভোটাররাও আনন্দিত। গত ২৪ সেপ্টেম্বর এ ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন।
উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটের মাধ্যমে দলীয় সমর্থন পেয়েছেন জবেদুর রহমান। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা নৌকার প্রার্থী বাছাই উপলক্ষে দশঘর ইউপি পরিষদ হল রুমে এক সভা শেষে ইউনিয়ন আ.লীগের তৃণমূলের ভোটে জবেদুর রহমান নির্বাচিত হন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলাা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আহজ্ব শফিকুর রহমান চৌধুরীসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীষস্থানীয় নেতাকর্মী।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান সাংবাদিকদের বলেন, দশঘর ইউনিয়ন নির্বাচনে দলীয় প্রার্থীর ব্যাপারে কেন্দ্রীয় আওয়ামী লীগ সিন্ধান্ত গ্রহন করার পর চেয়ারম্যান প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতিক দেয়া হবে।
উল্লেখ্য, ২০০৩ সালে অনুষ্ঠিত দশঘর ইউনিয়ন পরিষদের সর্বশেষ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন দশঘর ইউনিয়নের দশঘর গ্রামের শফিকুর রহমান নির্বাচিত হন। ২০১২ সালে হঠাৎ করেই যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়ে ইউনিয়ন পরিষদ চলে আসছিল। এরপর মামলা জটিলতার কারণে বিশ্বনাথের দশঘর ইউনিয়নের নির্বাচন দীর্ঘদিন ধরে আটকে থাকে। অবশেষে আগামী ২৯ অক্টোবর দশঘর ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।





সকল বিভাগ এর আরও খবর

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ
চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার
ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু
ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময়
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল
রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর
ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা

আর্কাইভ