শিরোনাম:
●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি
রাঙামাটি, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি

ছবি : সংবাদ সংক্রান্তনাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে সার্বিক বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। গত কয়েকদিন থেকে অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে আত্রাই নদীর পানি বিপদসীমার প্রায় ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। নদীর সাথে সাথে বিলাঞ্চলের পানিও ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ফলে উপজেলার ৮ ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ভেসে গেছে লক্ষ লক্ষ টাকার মাছের পুকুর।

এবারের বর্ষা মৌসুমের শুরুতে বন্যার পানিতে তছনছ হয়ে যায় মানুষের জীবন যাত্রা। সম্প্রতি ওই বন্যার পানি কমে যাওয়ায় পানিবন্দি মানুষ কিছুটা ঘুরে দাঁড়ানোর আগেই আবারও বন্যার পানিতে ডুবতে শুরু করেছেন তারা। এদিকে কয়েকদিন থেকে অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে আত্রাই নদীর পানি বৃদ্ধির ফলে বেরি বাঁধের কয়েকটি ভাঙন দিয়ে প্রবল বেগে পানি ঢুকছে বিলাঞ্চলে। বিশেষ করে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের ফকিরনি নদী ও আত্রাই নদীর জাতআমরুল নামক স্থানের ভাঙন দিয়ে পানি ঢুকে প্রায় অর্ধশতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পরিবার-পরিজন নিয়ে পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে। অনেকের বসতবাড়ি বন্যা কবলিত হয়ে পড়ায় তারা ঘরবাড়ি ছেড়ে উঁচু ও নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।

পানিবন্দি হয়ে পড়েছে উপজেলার শাহাগোলা ইউনিয়নের উদনপৈয়, মিরাপুর, ফুলবাড়ি, পূর্বমিরাপুর, রসুলপুর, জাতোপাড়া, আহসানগঞ্জ ইউনিয়নের আমরুল কসবা, সিংসাড়া ও কালিকাপুর ইউনিয়নের রাইপুর, আটগ্রাম, দুর্গাপুর, ‘মদনডাঙ্গা, শলিয়া, হাটকালুপাড়া ইউনিয়নের বান্ধাইখাড়া, সন্নাসবাড়ি, হাটুরিয়া, দ্বীপচাঁদপুর, পাহাড়পুর, চকশিমলা, হাটকালুপাড়া, নন্দোনালি, কচুয়া, উত্তর বিল, উপজেলার গুড়নই, মালিপুকুরসহ অর্ধশত গ্রামের মানুষ পানিবন্দি হয়ে এখন মানবেতর জীবন যাপন করছে।

এ ব্যাপারে হাটকালুপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস শুকুর সরদার জানান, এবারের প্রথম, দি¦তীয় ও তৃতীয় ধাপের বন্যায় উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে আমার ইউনিয়নটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ এবং পানিবন্দি হাজার হাজার মানুষ। তারা এখন মানবেতর জীবন যাপন করছে। বন্যা পরিস্থিতি মোকাবেলা এবং ত্রাণ তৎপরতা সচল রাখতে সকলের প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন।

এদিকে বন্যাকবলিত মানুষদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়ে আত্রাই উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম উপজেলার বন্যাকবলিত বিভিন্ন গ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ বন্যার্ত কোন মানুষ যেন অণাহারে বা অর্ধাহারে না থাকে। সে নির্দেশনা অনুযায়ী আমরা বন্যার্তদের সর্বাতœক সহযোগিতা করছি। প্রয়োজনের আরও সহযোগিতা করা হবে। সেই সাথে স্থায়ীভাবে বন্যা নিয়ন্ত্রনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এ পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আত্রাই উপজেলার বন্যার্ত বানভাসী মানুষের মাঝে যে পরিমান ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন অসহায় বানভাসী মানুষেরা।

উপ-নির্বাচন নওগাঁ-৬
জাতীয় পাটির মনোনয়ন প্রত্যাহার ॥ ভোটের মাঠে তিন প্রার্থী

আত্রাই :: নওগাঁ-৬,(রাণীনগর-আত্রাই) আসনে আসন্ন উপ-নির্বাচনে দাখিলকৃত মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় পাটির প্রার্থী কাজী গোলাম কবির। ফলে এই আসনে এখন ভোটের মাঠে রইলেন তিন জন প্রার্থী। এই আসনে ৫জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এদিকে সোমবার নির্বাচনী প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে প্রার্থীদের।

জানাগেছে,এই আসনের এমপি ইসরাফিল আলম এমপি গত ২৭ জুলাই মারা গেলে আসনটি শুন্য ঘোষনা করে নির্বাচন কমিশন। এর পর আগামী ১৭ অক্টোরবর ভোট গ্রহনের দিন ধার্য করে তফশীল ঘোষনা করা হয়। এই সময়ের মধ্যে আওয়ামীলগ থেকে মনোনয়ন পেতে ৩৪ জন দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করে। এর মধ্যে রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলালকে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ঘোষনা করে দলটি। অপর দিকে বিএনপি থেকে মনোনয়ন পেতে ৯ জন দলীয় মনোনয়ন সংগ্রহ করে। এতে আত্রাই উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য শেখ রেজাউল ইসরাম রেজুকে বিএনপি’র দলীয় প্রার্থী ঘোষনা করে। গত ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত আওয়ামীলীগ,বিএনপি,জাতীয় পার্টি,ন্যাশনাল পিপলস্ পাটি ও স্বতন্ত্র থেকে মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ২০ সেপ্টেম্বর যাচাই বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। এর মধ্যে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ২৭ সেপ্টেম্বর জাতীয় পাটির প্রার্থী রাণীনগর উপজেলা জাতীয় পাটির সভাপতি কাজী গোলাম কবির দাখিলকৃত মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়। ফলে এই আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আনোয়ার হোসেন হেলাল,বিএনপি’র শেখ মো: রেজাউল ইসলাম রেজু এবং ন্যাশনাল পিপলস্ পাটির ইন্তেখাব আলম রুবেল প্রদিদ্বন্দ্বীতা করবেন।

রাণীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়দা খাতুন বলেন, সোমবার দুপুরে প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। এতে আওয়ামীলীগের আনোয়ার হোসেন হেলাল নৌকা,বিএনপির শেখ রেজাউল ইসলাম রেজু ধানের শীষ এবং ন্যাশনাল পিপলস্ পাটির ইন্তেখাব আলম রুবেল পেয়েছেন আম প্রতিক। তিনি জানান,আগামী ১৭ অক্টোবর এই আসনে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহন সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি নেয়া হচ্ছে ।

আহসানগঞ্জ হাট সংলগ্ন ব্রিজ হুমকির সম্মুখিন
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে সার্বিক বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। গত কয়েকদিন থেকে অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে আত্রাই নদীর পানি বিপদসীমার প্রায় ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বৃদ্ধির ফলে আত্রাইয়ের আহসানগঞ্জ হাট সংলগ্ন ব্রিজ হুমকির সম্মুখিন হয়ে পড়েছে।

গত কয়েকদিন থেকে অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে আত্রাই নদীর পানি বৃদ্ধির ফলে বেরি বাঁধের কয়েকটি ভাঙন দিয়ে প্রবল বেগে পানি ঢুকছে বিলাঞ্চলে। বিশেষ করে উপজেলার জাতআমরুল নামক স্থানের ভাঙন দিয়ে প্রবলবেগে পানি ঢুকায় আহসানগঞ্জ হাটের প্রবেশ মুখে ব্রিজের উইংওয়াল ও সংযোগ সড়কে ফাটল দেখা দিয়েছে। আত্রাই-ভবানীগঞ্জ সড়কের উপর নির্মিত এ ব্রিজ ভেঙে পড়লে আত্রাই-ভবানীগঞ্জ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। ফলে বিভাগীয় শহর রাজশাহীর সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাবে। এতে করে দুর্ভোগের শিকার হবে এলাকার হাজার হাজার মানুষ। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী বলেন, ব্রিজের পরিস্থিতি খুবই ভয়াবহ। যে কোন সময় ধ্বসে পড়তে পারে। দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসন এবং নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে বলে তিনি জানান। নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক বলেন, এ ব্রিজ ভেঙ্গে এখানে একটি নতুন ব্রিজ নির্মাণ করা হবে। এর জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। বর্ষা মৌসুম শেষ হলেই ঠিকার কাজ শুরু করবেন। আপাতত ব্রিজটি রক্ষা করে যোগাযোগ ব্যবস্থা সচল রাখার জন্য আমরা ব্যাবস্থা নিয়েছি।

পল্লী বিদ্যুৎ অফিস ভাংচুর মামলার দুই আসামি গ্রেফতার
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে পল্লী বিদ্যুৎ অফিসে হামলা ও ভাংচুর মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার সমসপাড়া গ্রামের মোন্নাফ আলীর ছেলে ইউনুছ আলী (৪৫) ও জেহের আলীর ছেলে খোকন (৪০)।

জানা যায়, দীর্ঘদিন থেকে বিদুতের লাইনের কাজ চলমান থাকায় ওই এলাকার ফিডারে সকাল- সন্ধ্যা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এতে করে এলাকার হাজার হাজার গ্রাহক দুর্ভোগের শিকার হন। প্রতিদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ভুক্তোভোগী জনগণ গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ আত্রাই জোনাল অফিসের সমসপাড়া অভিযোগ কেন্দ্রে হামলা চালিয়ে অফিসের আসবাবপত্র ও একটি মোটরসাইকেল ভাংচুর করে। এ ঘটনায় ওই অফিসের ইনচার্জ আমজাদ হোসেন বাদি হয়ে গত ২০ সেপ্টেম্বর আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা আত্রাই থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক বলেন, ৯ জনসহ অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলার পর থেকে অভিযান অব্যাহত আছে। এ পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্যরা পলাতক রয়েছে। তবে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।
ব্র্যাকের আইন সহায়তা বিষয়ক কর্মশালা
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে এনজিও সংস্থা ব্র্যাকের মানবধিকার ও আইন সহায়তা কর্মসূচির উদ্যোগে “মানবধিকার ও আইন বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার আহসানগঞ্জ ইউপি কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী।

জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে এ কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাক মানবধিকার ও আইন সহায়তা কর্মসূচির বগুড়া জেলা ব্যবস্থাপক মো. ফারুক ইকবাল, এইচআরএলএস শ্যামলী আকতার, ইমাম মহিদুল ইসলাম, ইউপি সদস্য নজরুল ইসলাম, সাংবাদিক রুহুল আমিন প্রমুখ।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয়  অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন
আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার
আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ
আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ
আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ
আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)