শিরোনাম:
●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর
রাঙামাটি, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » পিসিজেএসএস-এর প্রতি ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে পানছড়িতে বিক্ষোভ
প্রথম পাতা » খাগড়াছড়ি » পিসিজেএসএস-এর প্রতি ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে পানছড়িতে বিক্ষোভ
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পিসিজেএসএস-এর প্রতি ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে পানছড়িতে বিক্ষোভ

ছবি : সংবাদ সংক্রান্তসংবাদ বিজ্ঞপ্তি :: পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পিসিজেএসএস-এর প্রতি ভ্রাতৃঘাতি সংঘাতে উস্কানীমুলক কর্মকাণ্ড বন্ধ ও সমঝোতার শর্ত মেনে চলার আহ্বান জানিয়ে এবং প্রতিশ্রুতি মোতাবেক খাগড়াছড়ির পানছড়ি তথা উত্তরাঞ্চল থেকে পিসিজেএসএস গ্রুপ প্রত্যাহার পুর্বক সংঘাত পরিহারের দাবিতে পানছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ৮ অক্টোবর বেলা ১১ টায় ‘পানছড়ি ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটি’র উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সংঘাত বন্ধের দাবি সম্বলিত বিভিন্ন শ্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। শ্লোগানগুলোর মধ্যে ছিল— ‘গায়ে পড়ে ঝগড়া, চলবে না বন্ধ কর’; ‘সংঘাত বাঁধায় যারা, জাতির শত্রু তারা’; ‘কথার বরখেলাপ সহ্য করব না’ ‘ঈমান—জবান রক্ষা কর, জাতির ভবিষ্যত নিয়ে ভাব’; ‘শত্রুর গুটি হইও না, জাতির কথা ভাব’; ‘সংঘাত নয়, বৃহত্তর ঐক্য চাই’; ‘জাতীয় অস্তিত্ব রক্ষার্থে ঐক্যবদ্ধ আন্দোলন চাই’; ‘ভাইয়ে ভাইয়ে হানাহানি নয়, ঐক্য চাই’; ‘ভাইয়ের বুকে গুলি নয়, কোলাকুলি চাই’; ‘উত্তরাঞ্চল থেকে জেএসএস—এর গ্রুপ প্রত্যাহার কর’; ‘শাসকগোষ্ঠীর ভ্রাতৃঘাতি সংঘাত নীতির বিরোধিতা করুন’; UPDF - JSS সমঝোতা রক্ষা কর’।

সমাবেশে সভাপতিত্ব করেন পানছড়ি ভ্রাতিঘাতি সংঘাত প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও পানছড়ি উপজেলা চেয়ারম্যান শান্তি জীবন চাকমা।

কমিটির সদস্য সঞ্চয় চাকমা’র সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব ও ১নং লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, সাবেক ২নং চেঙ্গী ইউপি চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা ও নারী মেম্বার সুশীলা চাকমা প্রমুখ।

বক্তারা বলেন, আমরা পানছড়ি উপজেলার জনগণ শান্তিপ্রিয়, তবে আমরা নিজের জাতীয় অস্তিত্ব ও অধিকারের জন্য সংগ্রাম করতে সব সময় প্রস্তুত। আমরা জুম্মদের মধ্যে ঐক্য চাই, ভ্রাতৃঘাতি সংঘাত চাই না। গত ২২/২৩ বছর ধরে চলা সংঘাতে আমরা জাতির অনেক শ্রেষ্ঠ সন্তানকে হারিয়েছি। সে কারণে ইউপিডিএফ ও জেএসএস—এর মধ্যে ২০১৮ সালে সমঝোতা হয়েছে শুনে আমরা অত্যন্ত খুশী হয়েছি। আমরা মনে করি এই সমঝোতা দুই পার্টির উচ্চ নেতৃত্বের রাজনৈতিক দূরদর্শীতা ও প্রজ্ঞার পরিচায়ক। আমরা এই সমঝোতাকে সর্বান্তকরণে সমর্থন করি ও স্বাগত জানাই। কারণ এই সমঝোতা জুম্ম জাতির জন্য এক মহা আশির্বাদ ও সবার জন্য মঙ্গলজনক। উক্ত সমঝোতা না হলে হয়তো এতদিন আরও অনেক প্রাণ অকালে ঝড়ে যেতো, অনেক মায়ের কোল খালি হতো, অনেক জুম্ম নারী বিধবা হতো, অনেক নিষ্পাপ শিশু পিতৃহীন হতো। আর পুরো জুম্ম সমাজ হতো বিধ্বস্ত, পঙ্গু।

তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, দুঃখজনক হলেও সত্য যে, উক্ত সমঝোতা সত্ত্বেও ইদানিং দুই পার্টির মধ্যে আরও নতুন করে সংঘাত বাঁধার আশঙ্কা তৈরি হয়েছে। আমরা জানতে পেরেছি এবং অভিযোগও করা হয়েছে যে, গত কয়েক মাস আগে জেএসএস সমঝোতা লঙ্ঘন করে ইউপিডিএফ নিয়ন্ত্রিত এলাকা পানছড়ি ও বাবুছড়ায় প্রবেশ করেছে। যেহেতু সমঝোতা মোতাবেক এক দলের এলাকায় অন্য দলের প্রবেশ নিষিদ্ধ এবং জেএসএস ইউপিডিএফ নিয়ন্ত্রিত এলাকায় হুমকিমূলক অবস্থান নিয়ে বিভিন্ন উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে, তাই ইউপিডিএফ স্বাভাবিকভাবে সেটা মানতে পারছে না, তারা প্রতিবাদ করছে। আমরা মনে করি সমঝোতা লঙ্ঘন করা জেএসএস—এর পক্ষে সঙ্গত বা ঠিক হয়নি।

বক্তারা বলেন, আমরা জেএসএস নেতৃত্বের কাছে দাবি জানাচ্ছি, আপনারা ভ্রাতৃঘাতি সংঘাতের আশঙ্কা দূর করতে পানছড়ি ও বাবুছড়া এলাকা থেকে আপনাদের গ্রুপগুলোকে প্রত্যাহার করুন, সমঝোতার শর্ত মেনে চলুন। আর ইউপিডিএফের কাছে অনুরোধ আপনারাও সমঝোতার শর্ত মেনে চলুন, জেএসএস—এর সমঝোতার শর্ত লঙ্ঘনের পাল্টা ব্যবস্থা হিসেবে জেএসএস নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করে সংঘাতের আশঙ্কাকে আরও বাড়িয়ে দেবেন না।

আমরা দুই পার্টির নেতৃত্বকে, বিশেষত জেএসএস নেতৃত্বকে অনুরোধ করছি, আপনারা জুম্ম জাতিকে ভ্রাতৃঘাতি সংঘাত থেকে মুক্তি দিন। আপনারা আন্দোলন না করলে করবেন না, কিন্তু দোহাই আন্দোলনের নামে ভাইয়ের বুকে গুলি চালিয়ে জাতির ক্ষতি ও সর্বনাশ করবেন না।

বক্তারা আরো বলেন, যেখানে সকল জুম্ম পার্টিগুলো একজোট হয়ে জাতীয় অস্তিত্ব রক্ষার জন্য সংগ্রাম করার কথা, সেখানে তাদের মধ্যে হানাহানি কখনো কাম্য নয়। এতে জুম্মদের ক্ষতি ছাড়া লাভ হয় না। শাসকগোষ্ঠী চায় আমরা জুম্মরা খুনোখুনি করে, ভ্রাতৃঘাতি সংঘাত করে নিজেরাই শেষ হয়ে যাই, ধ্বংস হয়ে যাই। সেই জন্য তারা নানা ষড়যন্ত্র করে, নানা ফাঁদ পাতে। আমরা শাসকগোষ্ঠীর সেই ফাঁদে পা না দেয়ার জন্য সকল জুম্ম দলকে আহ্বান জানাচ্ছি।

“ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটি” গঠনের বিষয়ে তারা বলেন, আমরা স্পষ্ট দেখতে পাই, গত ২২/২৩ বছর ধরে ভ্রাতৃঘাতি সংঘাতে জর্জরিত হয়ে আমাদের জুম্ম জাতি আজ চরম সংকটে পতিত হয়েছে। এ অবস্থায় আমরা আর চুপ করে বসে থাকতে পারি না। আমরা আর চাই না এই সংঘাতের কারণে জাতিগতভাবে, পারিবারিকভাবে ও ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হই।

সংঘাতে আমাদের মত সাধারণ জনগণকেই অনেক বেশী ভুগতে হয়। দলগুলোতে কাজ করার জন্য নিজের সন্তানকে কর্মী হিসেবে যোগান দিতে হয়, অর্থ যোগান দিতে হয়, খাদ্য সংস্থান করে দিতে হয়, তাদের থাকার ব্যবস্থা করতে হয়, তাদের গাইড হিসেবে কাজ করতে হয়। এক কথায় দলগুলোর সব কাজগুলো সাধারণ জনগণকে করে দিতে হয়। অথচ বিনিময়ে আমরা জনগণ যা পাই তা হলো সার্বিক ক্ষতি, সর্বনাশ ও হতাশা। কাজেই একদিকে শাসকগোষ্ঠীর অত্যাচার, অন্যদিকে নিজ জাতির দলের লোকজনের নানা কর্মকাণ্ডের চাপে পড়ে আমাদের একেবারে মরণদশা হয়ে যায়। একারণে নতুন করে যাতে ভ্রাতৃঘাতি সংঘাত না হয়, তার জন্য আমরা জাতির এই ক্রান্তিলগ্নে আমাদের বক্তব্য ও প্রচেষ্টা যোগ করতে চাই। এই প্রেক্ষাপটে আমরা এই কমিটি গঠন করেছি। আমরা কারো দলের পক্ষে নই। জুম্ম জাতির মঙ্গলের পক্ষেই আমাদের অবস্থান।

সমাবেশে উপস্থিত জনতা হাত উঁচিয়ে ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটির উত্থাপিত দাবি ও আহ্বানের প্রতি সমর্থন জানান।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)