বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে আহমাদ শফীর স্মরণসভা
গাজীপুরে আহমাদ শফীর স্মরণসভা
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গাজীপুর মহানগরের উদ্যোগে হেফাজতে ইসলামের আমীর শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমাদ শফী রাহ. এর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৮ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে গাজীপুর টাউনের রথখোলাস্থ শহীদ বঙ্গতাজ অডিটরিয়ামে ওই স্মরণসভার আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির গাজীপুর মহানগর সভাপতি মুফতি আলী হায়দার গাজীপুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব এ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
সভায় শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমাদ শফীর আত্মার মাগফেরাত কামনা করে ও দেশ জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আব্দুল বাসেত খান, শায়েখ আল্লামা হাসান জামিল, মুফতি রাফি বিন মুনিরসহ জাতীয় ইমাম সমিতি গাজীপুরের নেতৃবৃন্দ ও মহানগরের বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ছাত্রবৃন্দ।
দুই ছেলে ও ৩ মেয়ের জনক আহমাদ শফী গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার মারা যান। তিনি ১৯১৬ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাখিয়ার টিলা এলাকায় জন্মগ্রহণ করেন।





গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা