বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে নারী-শিশু ধর্ষণ ও সহিংসতা রোধে মানববন্ধন
খাগড়াছড়িতে নারী-শিশু ধর্ষণ ও সহিংসতা রোধে মানববন্ধন
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী ধর্ষণ, নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে উইমেন রিসোর্স নেটওর্য়াক পার্বত্য চট্টগ্রাম নামেের সংগঠন।
আজ বৃহস্পতিবার ৮অক্টোবর সকালে শহরের শহীদ মিনারের সামনের সড়কে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়।
অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির চেয়ারপার্সন শেফালিকা ত্রিপুরা।
এতে স্বাগত বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ মঞ্চের সাধারণ সম্পাদক সাংবাদিক আবু দাউদ। আলোর নির্বাহী পরিচালক অরুন চাকমা, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি এডভোকেট নাছির উদ্দিন, দুর্বার নারী নেটওর্য়াক নেত্রী নমিতা চাকমা, জাবারাং এর নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, মানবাধিকার কমিশনের জেলা সাধারণ সম্পাদক সুচিংথুই মারমা, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের মংসাই মারমা প্রমুখ।
বক্তারা পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী ধর্ষণ, নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা রোধে প্রশাসনকে আরো কঠোর হওয়ার আহবান ও শিশু ধর্ষণকারিদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দাবি জানান।





পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ