শনিবার ● ১০ অক্টোবর ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » নারী নির্যাতনের প্রতিবাদে সিলেটে ইসলমী আন্দোলনের বিক্ষোভ
নারী নির্যাতনের প্রতিবাদে সিলেটে ইসলমী আন্দোলনের বিক্ষোভ
সিলেট প্রতিনিধি :: আজ শনিবার ১০ অক্টোম্বর বিকাল ৫ ঘটিকার সময় “ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর” এর উদ্যোগে সারাদেশে ধর্ষণ, নারী নির্যাতন ও আইন শৃংখলার চরম অবনতির প্রতিবাদে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। মিছিলটি সিলেট বন্দর বাজারস্থ কালেক্টরেট মসজিদ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে এসে শেষ হয়।
মিছিল পূর্বক সমাবেশে বক্তারা বলেন, দেশে আজ নারী নির্যাতন ভয়াবহ আকার ধারণ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সমাজের সর্বত্র অশ্লীলতার স্রোত। সেই স্রোতে যুবকদের নৈতিকতা ভেসে যাচ্ছে। তার উপর দেশের বিচারহীনতার কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। তাই দেশে ধর্ষণ নারী নির্যাতন মহামারী আকার ধারণ করেছে। এসব বন্ধ করতে যুব সমাজের মধ্যে নৈতিকতার শিক্ষা ব্যাপক করতে হবে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি নজির আহমদ এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা ইমাদ উদ্দিন এর পরিচালনায় বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সদস্য প্রফেসর ডাক্তার মোয়াজ্জেম হোসেন খান।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ, নগর সেক্রেটারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আমির উদ্দিন, ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগর সভাপতি মাওলানা মাহফুজ আহমদ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি ইসমাঈল আহমদ, এমসি কলেজ সভাপতি মোহাম্মদ নুর উদ্দিন প্রমুখ।





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা