শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১০ অক্টোবর ২০২০
প্রথম পাতা » অপরাধ » বান্দরবানে পিসিজেএসএস নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
প্রথম পাতা » অপরাধ » বান্দরবানে পিসিজেএসএস নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
শনিবার ● ১০ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে পিসিজেএসএস নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

ছবি : সংবাদ সংক্রান্তবান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস-মুল)”র এক নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে অস্ত্রধারী সন্ত্রাসীরা।

আজ শনিবার ১০ অক্টোবর সন্ধ্যা ৬ টায় বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের জামছড়ি বাজারে এ ঘটনা ঘটে। নিহত পিসিজেএসএস নেতার নাম বাচমং মারমা (৩৮)। সে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-মুল) এর সক্রিয় নেতা ও জামছড়ি বাজারের পল্লী চিকিৎসক।

স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় সশস্ত্র একটি সন্ত্রাসী গ্রুপ জামছড়ি বাজারের দোকানে ওই পিসিজেএসএস নেতাকে টার্গেট করে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে মুহূর্তের মধ্যেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বাচমং মারমা নিহত হয়। এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ ব্যাপারে বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, জামছড়ি বাজারে হঠাৎ করে দুই মিনিটের মধ্যে সন্ত্রাসীরা ওই ব্যক্তির মাথায় গুলি হত্যা করে পালিয়ে যায়। তিনি ঘটনাস্থলেই নিহত হয়েছে। এখানে পুলিশ পাঠানো হয়েছে। লাশ নিয়ে আসা হলে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিছুদিন পর পর হত্যাকাণ্ড সংঘটিত হয়ে আসছে। গত কয়েক বছরে বান্দরবান সদর উপজেলার রাজবিলা ও কুহালং ইউনিয়নে অন্তত ১২ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীও রয়েছে। সর্বশেষ আজ শনিবার সন্ধ্যায় আরো একটি হত্যাকান্ড সংঘটিত হাওয়ায় এলাকার জনসাধারণ মধ্যে আতঙ্ক বিরাজ করছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)