রবিবার ● ১১ অক্টোবর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ফেনীতে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত-৩
ফেনীতে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত-৩
ফেনী :: ফেনীর ফতেহপুর রেলক্রসিংয়ে একটি যাত্রীবাহী বাসে চট্টগ্রামগামী ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ রবিবার সকাল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ রবিবার সকালে ফতেহপুর রেলক্রসিংয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী শ্যামলী নামের একটি বাসকে চট্টগ্রামগামী চট্টগ্রাম মেইল ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ সময় আহত হন অন্তত ১৫ জন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।
আহত ব্যক্তিদের ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।
ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওবায়দুল্লাহ জানান, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দুর্ঘটনায় আহত ১৫ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।





বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
রাঙামাটিতে চার জনের যাবজীবন
কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ