শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৪ নভেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা » পাদুকা শিল্পকে জাতীয় শিল্প হিসাবে ঘোষণা করে বিদেশী জুতা আমদানি বন্ধ করুন : বিপ্লবী পাদুকা শ্রমিক সংহতি
প্রথম পাতা » ঢাকা » পাদুকা শিল্পকে জাতীয় শিল্প হিসাবে ঘোষণা করে বিদেশী জুতা আমদানি বন্ধ করুন : বিপ্লবী পাদুকা শ্রমিক সংহতি
বুধবার ● ৪ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাদুকা শিল্পকে জাতীয় শিল্প হিসাবে ঘোষণা করে বিদেশী জুতা আমদানি বন্ধ করুন : বিপ্লবী পাদুকা শ্রমিক সংহতি

ছবি : সংবাদ সংক্রান্তঢাকা :: আজ ৪ নভেম্বর বুধবার সকালে সংবাদ সম্মেলনে বিপ্লবী পাদুকা শ্রমিক সংহতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ করোনা দুর্যোগকালীন সময়ের ক্ষতি পুষিয়ে নিতে পাদুকা শিল্প ও পাদুকা শ্রমিকদের জন্য সরকারী আর্থিক প্রণোদনার দাবি জানিয়েছেন এবং বলেছেন সরকারি সহযোগিতা পেলে পাদুকা শিল্প গার্মেন্টস ও ঔষধ শিল্পের মত জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখতে পারবে। নতুন করে ২০/২২ লক্ষ শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করতে পারবে। তারা বলেন, করোনা দুর্যোগে এই শিল্পও মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। মহামারীজনীত লকডাউনের কারণে ইতিমধ্যে অসংখ্য কারখানা বন্ধ হয়ে গেছে। দেখা দিয়েছে পুঁজির সংকট। অধিকাংশ মানুষকেই এই সময়কালে তাদের স্বল্পপুঁজি ভেঙ্গে খেতে হয়েছে; কয়েক লক্ষাধিক পাদুকা শ্রমিক বেকার হয়ে পড়েছে; তাদেরকে খেয়ে না খেয়ে দিন পার করতে হচ্ছে। অনেক শ্রমিক পরিবারে বিপর্যয় নেমে এসেছে। পাদুকা শিল্পে এখনও শ্রমিকদের বাঁচার মত ন্যায্য মুজরী নেই; নিয়োগপত্র-পরিচয়পত্র নেই; নেই নিরাপদ ও উপযুক্ত কর্মপরিবেশ। সম্প্রতি পাদুকা শ্রমিকদের জন্য ৭,১০০/- টাকা ন্যূনতম মজুরী নির্ধারণ করা হয়েছে যা মোটেও গ্রহণযোগ্য নয়। তাদের গণতান্ত্রিক ও মানবিক অধিকারসমূহ এখনও অস্বীকৃত।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন। বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আংগুর মিয়া, সহ সভাপতি আবুল কালাম আজাদ, মো. রিয়েল, সংগঠনের উপদেষ্টা বহ্নিশিখা জামালী, আকবর খান প্রমুখ।

সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন, উপযক্ত নীতি, পরিকল্পনা ও পদক্ষেপ না থাকায় এই বছরও কোরবানির লক্ষ লক্ষ চামড়া নষ্ট হয়েছে, চামড়া নিয়ে নৈরাজ্য ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, উপযুক্ত নীতি ও পদক্ষেপ থাকলে চামড়া ও চামড়াজাত বহুমুখী পণ্য রফতানী করে জাতীয় প্রবৃদ্ধি ও জাতীয় আয় বৃদ্ধি করা সম্ভব। তিনি পাদুকা শিল্পকে ‘জাতীয় শিল্প’ হিসাবে ঘোষণা করে এই শিল্পের উন্নয়নে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ রাখারও আহ্বান জানান। সংবাদ সম্মেলনে পাদুকা শিল্প ও পাদুকা শ্রমিকদের উন্নয়নে নেতৃবৃন্দ নিম্নোক্ত ৮ দফা দাবি পেশ করেন।

আশু জরুরী দাবিসমূহ: :  ১. পাদুকা শিল্পকে ‘জাতীয় শিল্প’ হিসাবে ঘোষণা দিয়ে পাদুকা শিল্পের জন্য আলাদা শিল্পনগরী স্থাপন করতে হবে। পাদুকা শিল্পের বিকাশে প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও অবকাঠামোগত সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।
২. চামড়াকে জাতীয় সম্পদ হিসাবে গণ্য করে চামড়ার উপযুক্ত মূল্য, সংরক্ষণ, চামড়াজাত বহুমুখী পণ্য উৎপাদন, বিপণন ও উপযুক্ত ব্যবহার নিশ্চিত করতে হবে।
৩. বিদেশী জুতা আমদানী বন্ধ করতে হবে। জুতা তৈরীর কাঁচামাল ও পণ্যের উপর ভ্যাট প্রত্যাহার করতে হবে। জুতা রপ্তানীর ক্ষেত্রে উৎপাদকদেরকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে হবে। ছোট উদ্যোক্তারাও যাতে এই সুবিধা পায় তা নিশ্চিত করতে হবে।
৪. করোনা দুর্যোগ মোকাবেলায় পাদুকা শিল্প ও পাদুকা শ্রমিকদেরকে বিশেষ আর্থিক প্রণোদনা দিতে হবে। পাদুকা শিল্পের ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে সহজ শর্তে ঋণ প্রদান করতে হবে। জাতীয় বাজেটে পাদুকা শিল্প ও শ্রমিকদের উন্নয়নের জন্য থোক বরাদ্দ প্রদান করতে হবে।
৫. পাদুকা শ্রমিকদের সারাবছর কাজ ও বাঁচার মত ন্যায্য মজুরী দিতে হবে।
৬. পাদুকা শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান করতে হবে।
৭. পাদুকা শিল্পে নিরাপদ ও স্বাস্থ্যকর কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে।
৮. পাদুকা শিল্পের বিকাশ ও শ্রমিকদের উন্নয়নের জন্য সরকারকে একটি বিশেষ কমিশন গঠন করতে হবে। এই কমিশনে ক্ষুদ্র উদ্যোক্তা ও পাদুকা শ্রমিকদের প্রকৃত প্রতিনিধিও রাখা নিশ্চিত করতে হবে।

কর্মসূচি: ৮ দফা বাস্তবায়নে ৯ নভেম্বর বেলা ১১টায় প্রেসক্লাবের সম্মুখে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হবে।





ঢাকা এর আরও খবর

বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন

আর্কাইভ