বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » থানচিতে বড় মদক বাজারে অগ্নিকাণ্ডে ২০টি দোকান বশীভূত
থানচিতে বড় মদক বাজারে অগ্নিকাণ্ডে ২০টি দোকান বশীভূত
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে থানচি উপজেলার দুর্গম বড় মদক বাজরের ২০টি দোকান ও বসতঘর ভস্মীভূত হয়েছে। আজ বৃহস্পতিবার ৫ নভেম্বর সকাল সাড়ে ৬ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টায় অজ্ঞাত স্থান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ২০টির মত দোকান ও বাড়িঘর মুহুর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। এ সময় আরো প্রায় ২২টি দোকান ও বাড়িঘর ভয়াবহ আগুনের হাতথেকে রক্ষা করার জন্য স্থানীয়রা ভেঙ্গে ফেলেছে বলে জানা যায়।
এব্যাপারে রেমাক্রি ইউপি চেয়ারম্যান মুসুথোয়াই মারমা (রনি) জানান, সকালে হঠাৎ আগুন লেগে বড় মদক বাজারে এতে ২০দোকান পুড়ে গেছে স্থানীয়রা আরো ২২টির মত দোকান ঘর রক্ষা করার জন্য ভেঙে ফেলেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ওসি মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, আমরা বিজিবি মাধ্যমে খবর পেয়েছি। বড় মাদক বাজারে ২০টির মতো দোকান পুড়ে গেছে। ইতিমধ্যে আমরা নদীপথে পুলিশের টিম পাঠিয়ে দিয়েছি। এলাকাটি অতি দুর্গম হওয়ায় সেখানে আমাদের টিম পৌঁছাতে ৩টা নাগাদ লাগতে পারে ও আবার ফিরে আসতে সন্ধ্যা হবে তাই তারা ফিরে না আসা পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাচ্ছে না।





মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ