বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » নওগাঁ » দল ছুট হয়ে লোকালয়ে হনুমান
দল ছুট হয়ে লোকালয়ে হনুমান
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে গত তিন দিন ধরে একটি হনুমান দল ছুট হয়ে লোকালয়ে চলে এসেছে। এ হনুমানটিকে দেখতে শিশু-কিশোর, নারীসহ শত শত উৎসুক জনতা ভীড় করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হনুমানটি গত রবিবার দিবাগত রাতের যে কোন সময় দল ছুট হয়ে এ উপজেলায় চলে আসে। সোমবার সকালে প্রথমে স্থানীয় লোকজন হনুমানটিকে উপজেলার ভবানীপুর বাজার মসজিদের সাদে দেখতে পান। পরে হুনুৃমানটি ভবানীপুর বাজারের করইগাছের একটি ডালে। হনুমানটি লাফিয়ে লাফিয়ে চলতে থাকে বাজারের বিভিন্ন দোকানের চালে ও গাছের ডালে ডালে। মুহুর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভীড় জমায়।
উপজেলার রায়পুর গ্রামের বিপ্লব কুমার পাল বলেন, এ হনুমানটি হঠাৎ আমরা বাজারে দেখতে পাই। হুনুমানটি এক গাছ থেকে আরেক গাছে, এক দোকানের চাল থেকে আরেক দোকানের চালে যেতে থাকে। আমরা তাকে বিরক্ত না করে খাবার দিচ্ছি।
এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রু বাইত রেজা বলেন, সংবাদটি এই প্রথম আমরা শুনলাম। স্থানীয় বন বিভাগ চাইলে আমরা একসাথে হনুমানটি আটক করে যে কোন চিড়িয়াখানা বা বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করতে পারি। তিনি এলাকার মানুষকে হনুমানটিকে উত্ত্যক্ত না করার পরামর্শও দেন।





আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা
আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী
আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত