রবিবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » শিরোনাম » বিশ্বনাথে ট্রাস্টের উদ্যোগে স্যানেটারী রিং বিতরণ
বিশ্বনাথে ট্রাস্টের উদ্যোগে স্যানেটারী রিং বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট ২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, বিশ্বনাথের প্রবাসীরা এলাকার বিভিন্ন উন্নয়নে অগ্রনী ভূমিকা রাখছেন৷ তাদের কষ্ঠার্জিত টাকায় এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন করে যাচ্ছেন৷ প্রবাসীদের পাশাপাশি এলাকার বিত্তবানদের গরীব মানুষের পাশে দাড়ানোর আহবান জানান৷
তিনি গতকাল শনিবার বিকেলে শাহ ইয়াছিন উল্লাহ ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের অর্থায়নে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সত্তিশ গ্রামের হত-দরিদ্র পরিবারের মানুষের মধ্যে স্যানেটারী রিং বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন৷
মাওলানা শাহ আশরাফ আলী মিয়াজানীর সভাপতিত্বে ও রমজান আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন দৌলতপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন, সমাজসেবক আবদুল কাইয়ুম, যুক্তরাজ্য প্রবাসী শাহ তাজুল ইসলাম৷ স্বাগত বক্তব্য রাখেন তরম্নণ সংগঠক আবদুর রুপ৷
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক বাবুল মিয়া, হাজি মানিক মিয়া, জমির আলী, কামাল মিয়া, আরফত আলী, ছাদিকুর রহমান, সি এম সুজন, রুহুল আমিন, নঈম উদ্দিন, রুবেল আহমদ, জাইদুর রহমান, জোনাব আলী, জামাল মিয়া, বিরাই মিয়া, চান্দ আলী, গৌছ উদ্দিন, বদর উদ্দিন, মখদ্দুছ আলী, আকিল আলী, আবদুর রব, সৈয়দ আলী, রুমান আলী, জাপা নেতা শফিক আহমদ পিয়ার, আলা উদ্দিন, তরুণ সমাজসেবক শাহ আজিজুল ইসলাম, শাহ মিজান ও শাহ জয়নুল প্রমুখ৷
এসময় সত্তিশ গ্রামের প্রায় ১৫টি হত-দরিদ্র পরিবারের মধ্যে স্যানেটারী রিং বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি৷





ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন