শিরোনাম:
●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৮ নভেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নৌ রোভার ইউনিটের ৪ জন রোভার পায়ে হেঁটে যাত্রা শুরু করলেন ১৫০ কিলোমিটার পথ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নৌ রোভার ইউনিটের ৪ জন রোভার পায়ে হেঁটে যাত্রা শুরু করলেন ১৫০ কিলোমিটার পথ
রবিবার ● ৮ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নৌ রোভার ইউনিটের ৪ জন রোভার পায়ে হেঁটে যাত্রা শুরু করলেন ১৫০ কিলোমিটার পথ

ছবি : সংবাদ সংক্রান্তঅর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি  :: কাপ্তাই জেলা নৌ রোভার ইউনিটের ৪ জন নৌ রোভার কোভিড-১৯ স্বাস্থ্য বিধি মেনে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই হতে বঙ্গবন্ধু সাফারি পার্ক পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণের উদ্দেশ্যে আজ রবিবার ৮ নভেম্বর সকাল ১০টায় বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই হতে এ যাত্রা শুরু করেন।

এ উপলক্ষে পরিভ্রমণকারী দলের কার্যক্রম উদ্বোধন করেন বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার এম নূরে আলম ছিদ্দিকী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলার জেলা সচিব, কাপ্তাই জেলা স্কাউট লিডার ও বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাইয়ের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, এলটি।

পরিভ্রমণকারী রোভারবৃন্দ হলেন, এনামুল হক টিপু (দলনেতা), মো. শাহীন আলম (সদস্য), মো. শাহাজাহান (সদস্য) ও জনি চন্দ্র দাশ (সদস্য)।

জেলা নৌ স্কাউটস লিডার এম জাহাঙ্গীর আলম জানান, রোভার স্কাউটস এর সর্বোচ্চ সম্মান “প্রেসিডেন্ট’স রোভার স্কাউট” অ্যাওয়ার্ড প্রাপ্তির লক্ষ্যে পরিভ্রমণ ব্যাজ অর্জন করার জন্য তারা এই পরিভ্রমণ সম্পন্ন করবেন।

৮ নভেম্বর হতে ১২ নভেম্বর পাঁচ দিনব্যাপি এই প্রোগ্রামে তারা বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই হতে নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ, পটিয়া সরকারি কলেজ, লোহাগাড়া উপজেলা পরিষদ, চকরিয়া উপজেলা পরিষদ, ও বঙ্গবন্ধু সাফারি পার্ক পযর্ন্ত পায়ে হেঁটে পরিভ্রমণ করবেন।

“জীবন বাঁচাতে, দেশ বাঁচাতে, স্বাস্থ্য বিধি মানতে হবে।” এ স্লোগানে রোভাররা বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম এ অংশগ্রহন করবেন বলে জানা যায়।

জলবায়ুর পরিবর্তন সম্পর্কে সচেতনতা তৈরি, সড়ক দুর্ঘটনা রোধে করণীয়, করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি, তথ্য প্রযুক্তি সম্পর্কে জ্ঞান দান ও মাস্ক বিতরণ সহ নানা সামাজিক কাজে অংশগ্রহন করবেন তারা।

পরিভ্রমণ পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস ইত্যাদি পরিদর্শন করবেন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাত করবেন। আগামী ১২ই নভেম্বর ২০২০ইং পরিভ্রমণ শেষ হবে বলে পরিভ্রমণ কারী ও দলনেতা এনামুল হক টিপু জানান।।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)