শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা » সারাদেশে নারী ও শিশু ধর্ষণ নির্যাতন এক ভয়াবহ রূপ ধারণ করেছে : প্রগতিশীল নারী সংগঠন
প্রথম পাতা » ঢাকা » সারাদেশে নারী ও শিশু ধর্ষণ নির্যাতন এক ভয়াবহ রূপ ধারণ করেছে : প্রগতিশীল নারী সংগঠন
বুধবার ● ২৫ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সারাদেশে নারী ও শিশু ধর্ষণ নির্যাতন এক ভয়াবহ রূপ ধারণ করেছে : প্রগতিশীল নারী সংগঠন

ছবি : সংবাদ সংক্রান্তঢাকা :: ‘সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী-শিশু নিপীড়ন ও বিচারহীনতার বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করুন’এই আহ্বানে আগামী ২৭ নভেম্বর  শুক্রবার বিকাল ৩টায় শাহবাগে অনুষ্ঠিতব্য নারী গণসমাবেশ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।প্রগতিশীল নারী সংগঠনসমুহের সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিপিবি নারী সেলের আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তী এবং পরিচালনা করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শম্পা বসু। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নারী সংহতির সভাপতি শ্যামলী শীল, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, বিপ্লবী নারী ফোরামের সহ-সাধারণ সম্পাদক আমেনা আক্তার।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য বলা হয়, সারাদেশে নারী ও শিশু ধর্ষণ নির্যাতন এক ভয়াবহ রূপ ধারণ করেছে, এক একটি ঘটনা বর্বরতা নিষ্ঠুরতার দিক দিয়ে আরেকটিকে ছাড়িয়ে যাচ্ছে। গত ভোটারবিহীন জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে এবং বিশেষত উল্লেখ করতে চাই করোনাকালে নারীর প্রতি বিভিন্ন মাত্রার সহিংসতা তীব্রভাবে বেড়ে চলছে।
আমরা খুব সুস্পষ্টভাবে মনে করি গণতন্ত্রহীনতা, বিচারহীনতা ও নারীর প্রতি সমাজ ও রাষ্ট্রের প্রচলিত দৃষ্টিভঙ্গির কারণে আজকে এ ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। চলতি বছলের ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ৯৭৫টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৪৩ জন নারীকে আত্মহত্যা করেছেন ১২ জন নারী। শুধু ধর্ষণ নয় বহুমাত্রিক উপায়ে নারী-শিশুকে নির্যাতন নিপীড়ন করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দিয়ে চূড়ান্ত ঔদ্ধত্য দেখাচ্ছে। পাহাড়-সমতলে সব জায়গায় এ ঘটনা ঘটছে। পাহাড়ের অধিবাসী নারী সামরিক-বেসামরিক সেটেলার দ্বারা ধর্ষণ, গুম, খুন, হত্যার স্বীকার হচ্ছে। কিন্তু সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এর কোনোটারই বিচার বা সুষ্ঠু বিচার হচ্ছে না। মাত্র ৩ শতাংশ নারী নির্যাতন ও ধর্ষণের বিচার হচ্ছে বলে গণমাধ্যমে প্রকাশ, বিচার না হওয়ার কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে এবং অপরদিকে আক্রান্ত মানুষেরা ও তাদের পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে।
লিখিত বক্তব্য আরও বলা হয়, এত ভয়াবহভাবে ধর্ষণ-নিপীড়নের ঘটনা বাড়ছে তার কারণগুলো খুব সংক্ষিপ্ত আকারে উল্লেখ করতে চাই আপনাদের সামনে। বিদ্যমান আইন, আইন প্রয়োগের প্রক্রিয়া, শিক্ষা ব্যবস্থা এবং বিচারহীনতা এবং সর্বোপরি নারীর প্রতি সমাজ ও রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি একজন পুরুষকে ধর্ষকে পরিণত করে। সমাজের নানা অসঙ্গতিপূর্ণ আধিপত্যাবাদী আচরণবিধির কারণে ধর্ষকের জন্ম হয়।
ধর্ষণের অন্যতম কারণ সমাজে নারী পুরুষের অসমতা এবং মুনাফা লোভী বাজার ব্যবস্থা যা সবকিছুকে পণ্যে পরিণত করে, ভোগবাদী মানসিকতা উষ্কে দেয়া শিক্ষা ব্যবস্থা, ধর্মীয় অনুশাসনের নামে মানুষের সব স্বাভাবিক চাহিদা বা প্রবণতা এবং বিকাশকে বাধাগ্রস্থ করা। যার কারণে আপনারা লক্ষ করবেন আমাদের দেশের মাদ্রাসাগুলোতে কি ভয়াবহ আকারে শিশু-ছেলে শিশু যৌন নিপীড়নের স্বীকার হচ্ছে। কাজেই ধর্ষণবিরোধী আন্দোলন একটি রাজনৈতিক ও মতাদর্শিক লড়াই, ধর্ষণ বন্ধ করতে হলে একইসাথে বিদ্যমান সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হবে তার সাথে এ অপরাধের সুষ্ঠু দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
গোটা দেশের সচেতন মানুষ এ মুহূর্তে ধর্ষণবিরোধী আন্দোলনে সরব রয়েছে। ক্ষমতা কেন্দ্রিক লুটপাটতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য মানুষের সকল গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। কোনো অন্যায়ের প্রতিবাদ করতে দেয়া হচ্ছে না, যার ফলশ্রুতিতে আপনারা দেখছেন ধর্ষণবিরোধী আন্দোলনে ও হামলা করা হচ্ছে।
এ প্রসঙ্গে একটা কথা আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে পরিষ্কার করতে চাই তা হলো সাম্প্রতিককালে সরকার দেশব্যাপী তীব্র ধর্ষণবিরোধী আন্দোলন যখন দানা বেঁধে উঠেছিল ঠিক যে মুহূর্তে সরকার ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- বিধান করেছে।
আমরা মনে করি ৯৭ শতাংশ ধর্ষণের বিচার প্রক্রিয়াকে অকার্যকর রেখে এবং অপরাধ প্রমাণ করার পদ্ধতিসহ আক্রান্ত নারী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা না করে এ ধরনের একটি সিদ্ধান্ত নেয়া লোক দেখানো বা মূল ঘটনাকে অন্যদিকে দৃষ্টিপাত করানোর একটি অপকৌশল মাত্র। এ সকল পরিস্থিতি বিবেচনা করে আমরা বাংলাদেশের প্রগতিশীল নারী সংগঠনসমূহ আমাদের ধারাবাহিক লড়াই সংগ্রামের অংশ হিসেবে নি¤œলিখিত দাবিসমূহ নিয়ে আগামী ২৭ নভেম্বর শুক্রবার বিকেল ৩টা শাহবাগের প্রজন্ম চত্বরে নারী গণসমাবেশের আহ্বান করেছি। দেশবাসীকে উক্ত সমাবেশে অংশগ্রহণের আহ্বান আমরা আপনাদের মাধ্যমে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।
আমাদের দাবিসমূহ :
১। সারাদেশে অব্যাহতভাবে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার সাথে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
২। পাহাড়-সমতলে আদিবাসী নারীদের ওপর সামরিক-বেসামরিক সকল প্রকার যৌন ও সামাজিক নিপীড়ন বন্ধ করতে হবে।
৩। হাইকোর্টের নির্দেশানুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি, বেসরকারি সকল প্রতিষ্ঠানে নারী নির্যাতনবিরোধী সেল কার্যকর করতে হবে।
৪। সম্পত্তির উত্তরাধিকারে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে। ইউনিফর্ম সিভিল কোড চালু করতে হবে। বাংলাদেশকে সিডো সনদের ২ এবং ১৬-১ (গ) ধারা স্বাক্ষর করে সিডো সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে। নারীর প্রতি বৈষম্যমূলক সকল আইন ও প্রথা বিলোপ করতে হবে।
৫। ধর্ষণ মামলার ক্ষেত্রে সাক্ষ্য আইন-১৮৭২-১৫৫(৪) ধারাকে বিলোপ করতে হবে এবং মামলার ডিএনএ আইনকে সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে কার্যকর করতে হবে।
৬। অপরাধ বিজ্ঞান ও জেন্ডার বিশেষজ্ঞদের নারী ও শিশু নির্যাতন দমন মামলা দ্রুত নিষ্পন্ন করতে হবে।
৭। তদন্তকালীন সময়ে ভিকটিমকে মানসিক নিপীড়ন-হয়রানি বন্ধ করতে হবে। ভিকটিমের আইনগত ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৮। ধর্মীয়সহ সকল ধরনের সভা-সমাবেশে নারী বিদ্বেষী সংবিধানবিরোধী বক্তব্য শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে। সাহিত্য, নাটক, সিনেমা, বিজ্ঞাপনে নারীকে পণ্য হিসেবে উপস্থাপন করা বন্ধ করতে হবে। পর্ণগ্রাফি নিয়োন্ত্রনে বিটিসিএল এর কার্যকর ভূমিকা পালন করতে হবে। সুস্থধারার সাংস্কৃতিক চর্চা সরকারিভাবে পৃষ্ঠপোষকতা করতে হবে।
৯। সারাদেশে মাদক বন্ধে সরকারিভাবে কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে।
১০। পাঠ্যপুস্তকে বিদ্যমান নারীর প্রতি অবমাননা ও বৈষম্যমূলক যে কোনো প্রবন্ধ, নিবন্ধ, পরিচ্ছদ, ছবি, নির্দেশনা ও শব্দ চয়ন পরিহার করতে হবে।
১১। গ্রামীণ সালিশের মাধ্যমে ধর্ষনের অভিযোগ ধামাচাপা দেয়ার চেষ্টাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে হবে।





ঢাকা এর আরও খবর

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)