শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৮ নভেম্বর ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহ সুগার মিলের আখচাষী শ্রমিক কর্মচারীদের মানববন্ধন
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহ সুগার মিলের আখচাষী শ্রমিক কর্মচারীদের মানববন্ধন
শনিবার ● ২৮ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহ সুগার মিলের আখচাষী শ্রমিক কর্মচারীদের মানববন্ধন

ছবি : সংবাদ সংক্রান্তজাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ৫ দফা দাবি আদায়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের আখ চাষী ও শ্রমিক কর্মচারীরা। ২৮ নভেম্বর শনিবার সকালে কারখানার প্রধান ফটকের সামনে ঝিনাইদহ যশোর মহাসড়কের এ কর্মসূচীর আয়োজন করে আখচাষী কল্যাণ সমিতি ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। এতে ব্যানার ফেস্টুন নিয়ে কারখানার শ্রমিক কর্মচারী ও এলাকার কৃষকরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি ও শ্রমিক ফেডারেশনের আইন ও দরকষাকষি সম্পাদক গোলাম রসুল, আখ চাষি কল্যাণ সমিতির সাধারন সম্পাদক মাসুদুর রহমান মন্টু, চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শরিফুল ইসলামসহ অন্যান্যরা। এসময় বক্তারা, চিনিকল বন্ধের প্রক্রিয়া বাতিল, শ্রমিক ও আখচাষীদের বকেয়া পরিশোধ, মাড়াই মৌসুমের আগেই মালামাল সরবরাহ, আখ উৎপাদনে কৃষকদের সার, কীটনাশকসহ জরুরী উপকরণ সরবরাহসহ ৫ দফা দাবী জানান।

ঝিনাইদহে নদীতে ডুবে শিশুর মৃত্যু
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে নদীতে পড়ে হুসাইন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে দিকে এ ঘটনা ঘটে। শিশু হুসাইন নিশ্চিন্তপুর গ্রামের নাহিদ হোসেনের ছেলে। কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান জানান, সকালে বাড়ির পাশে খেলতে খেলতে নিখোঁজ হয় শিশু হুসাইন। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে চিত্রা নদীর পানিতে হুসাইনকে ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। সেখান থেকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেতন বৈষম্যে নিরসনের দাবিতে ঝিনাইদহের বিভিন্ন স্থানে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি
ঝিনাইদহ :: বেতন বৈষম্যে নিরসনের দাবিতে ঝিনাইদহের বিভিন্ন স্থানে কর্মবিরতি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা।২৮ নভেম্বর শনিবার সকাল থেকে শহরের পুরাতন হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলায় এ কর্মবিরতি পালন করছে তারা। গত ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া এ কর্মসূচী চলছে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত। কর্মবিরতি দিয়ে তারা অফিস প্রাঙ্গনে বিক্ষোভ ও সমাবেশ করছেন। এসময় তারা, স্বাস্থ্যমন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি মোতাবেক স্বাস্থ্য পরিদর্শকদের ১১ তম, সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের ১২ তম এবং স্বাস্থ্য সহকারীদের ১৩ তম গ্রেডসহ বেতন বৈষম্য নিরসনের দাবি জানান। এদিকে স্বাস্থ্য পরিদর্শক -১১,সহকারী স্বাস্থ্য পরিদর্শক -১২ এবং স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড প্রদান করে নিয়োগ বিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবিতে সারাদেশের ন্যায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীবৃন্দ। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ কর্মসূচী, শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর উদ্দ্যোগে দ্বিতীয় দিনের মত অনুষ্ঠিত হয়। এ কর্মবিরতিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম সহ সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীবৃন্দ । তারা বলেন, নিয়োগ বিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসন না করা পর্যন্ত তাদের এ কর্মসূচী অব্যাহত থাকবে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাশেদ আল মামুন বলেন আন্দোলনের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই। আমাদের কাজ আমরা চালিয়ে যাচ্ছি।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)