শিরোনাম:
●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটি, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৯ নভেম্বর ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মানিকছড়িতে ইসলামিক ফাউন্ডেশনের টাকা আত্মসাতের অভিযোগ
প্রথম পাতা » খাগড়াছড়ি » মানিকছড়িতে ইসলামিক ফাউন্ডেশনের টাকা আত্মসাতের অভিযোগ
রবিবার ● ২৯ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মানিকছড়িতে ইসলামিক ফাউন্ডেশনের টাকা আত্মসাতের অভিযোগ

ছবি : সংবাদ সংক্রান্তখাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে ইসলামিক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মডেল কেয়ারটেকার এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যাবহার ও একাধিক ভূয়া কেন্দ্র হতে বেতন ভাতা উত্তোলন করে সরকারি অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

মো. আবুল কাশেম (ভারপ্রাপ্ত)মডেল কেয়ারটেকার নিজেকে মডেল কেয়ারটেকার হিসেবে দাবি করে আসছেন যা তার নামের ফেসবুক প্রোফাইলে পোস্টসহ প্রমানিত।

জানা যায়, উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন খাগড়াছড়ি বরাবরে মো.ফয়েজ উল্লাহ অভিযোগে উল্লেখ করেন, করোনার কয়েক মাস পূর্বে তিনি লেমুয়া জামে মসজিদে কেন্দ্র শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন। মো. কাশেমের কথামত শিক্ষক হিসেবে প্রতি মাসের বেতন উত্তোলন করে তাকে প্রদান করলে তিনি মাসিক ১থেকে দেড় হাজার টাকা করে ফয়েজ উল্লাহকে প্রদান করতেন। এভাবে ফয়েজ উল্লাহ প্রায় ২৪হাজার টাকা পাওনা থেকে যান। ফলে মো. কাশেম পাওনা টাকা হাতিয়ে নেয়ার কৌশল হিসেবে ফয়েজ উল্লাহ থেকে একটি ব্লাংক চেক নিয়ে রাখেন। চেক কেলেংকারীর বিষয়ে তৎকালীন ইফা খাগড়াছড়ির উপ-পরিচালক মো.ইউসুফ আলী তদন্ত সাপেক্ষে ফয়েজ উল্লাহ’র নিকট থেকে নেয়া ব্লাংক চেক ফেরত ও পাওনা টাকা হতে ২০হাজার টাকা বুঝিয়ে দেয়ার নির্দেশ দিলেও তা অমান্য করেন ভারপ্রাপ্ত মডেল কেয়ারটেকার মো. কাশেম। অদ্যাবধি তিনি চেক ও টাকা প্রদান করেন নাই।

এদিকে, মানিকছড়ির মধ্য লেমুয়া সমাজবাসীর গণস্বাক্ষরে উপ-পরিচালক ইসলামিক ফাউন্ডেশন খাগড়াছড়ি’র বরাবরে সাবেক ইমাম মো. আবুল কাশেমের নামে সহজ কোরআন শিক্ষা কেন্দ্রটি বর্তমান নিয়োগ প্রাপ্ত ইমাম’র নামে বরাদ্দ দেয়ার আবেদন করায় নানা অনিয়ম চোখে পড়ে।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, বিগত ২৫জুন’২০২০ ঈদুল ফিতরের নামাজের পর নানা অনিয়মের কারণে লেমুয়া এলাকাবাসী মো. কাশেমকে ইমামতি ও কেন্দ্রের শিক্ষক পদ থেকে অব্যাহতি দেন। নিজে ইমামতির দায়িত্ব ছেড়ে দেয়ার পর কেন্দ্র শুণ্য হলে ফিল্ড সুপার ভাইজার ইউসুপ বাহারের সহযোগিতায় তার কেন্দ্রটি বহাল দেখিয়ে বেতন ভাতা উত্তোলন করে আসছেন।

চেঙ্গুছড়া গুচ্ছগ্রাম জামে মসজিদের ইমাম নুরুজ্জামান গত ১৭আগষ্ট’১৯ইং থেকে মানিকছড়ি এলাকা ত্যাগ করে মাটিরাঙ্গার পাঞ্জাবি টিলা এলাকায় চাকরির সুবাদে অবস্থান করছেন। কাশেমের যোগসাজশে মানিকছড়িতে ইফা’র সহজ কোরআন শিক্ষা কেন্দ্র নিজের নামে দেখিয়ে প্রতি মাসে বেতন ভাতা উত্তোলন করে ভাগাভাগী করে আসছেন।

এসকল অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত মডেল কেয়ারটেকার মো. কাশেমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি ইসলামিক ফাউণ্ডেশন মানিকছড়ি উপজেলার ভারপ্রাপ্ত মডেল কেয়ারটেকার।
ফয়েজ উল্লাহ’র নিকট আমি টাকা পাওনা রয়েছি। তাই ২০হাজার টাকা দেইনি। চেক নিতে তাকে অফিসে আসতে বললে সে আসেননি।
ভূয়া কেন্দ্রের বিষয়ে তিনি বলেন, করোনা পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ বন্ধ রয়েছে। কাকে কোথায় কখন নিয়োগ দেয়া হবে তা কর্তৃপক্ষের ব্যাপার।

তৎকালীন উপ-পরিচালক মো. ইউসুফ আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ফয়েজ উল্লাহর সাথে মো. কাশেমের বেতন ভাতা নিয়ে চেক কেলেংকারীর বিষয়ে আমি এলাকায় গিয়ে তদন্ত করেছি। চেক ও নগদ ২০হাজার টাকা ফয়েজ উল্লাহকে পরিশোধে ফিল্ড অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। কারো ব্যাক্তিগত চেক অন্য কেউ রেখে দেয়া অন্যায়।

মো. আবুল কাশেমের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ থাকা সত্ত্বেও ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক ও ভারপ্রাপ্ত মডেল কেয়ারটেকার পদে বহাল থাকায় উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামানা করেছেন এলাকাবাসী। চলবে……





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)