শিরোনাম:
●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
রাঙামাটি, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৯ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » কৃষি » বাগেরহাটে রাতের আঁধারে পুকুরে বিষপ্রয়োগে মাছ নিধন
প্রথম পাতা » কৃষি » বাগেরহাটে রাতের আঁধারে পুকুরে বিষপ্রয়োগে মাছ নিধন
শনিবার ● ১৯ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাগেরহাটে রাতের আঁধারে পুকুরে বিষপ্রয়োগে মাছ নিধন

ছবি : সংবাদ সংক্রান্তশেখ সাইফুল ইসলাম কবির,বাগেরহাট প্রতিনিথি :: বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ৭নং হোগলাপাশা ইউনিয়নের কিসমত বোলপুর গ্রামে রাতের আঁধারে পুকুরে বিষপ্রয়োগে মাছ নিধনের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্থ মাছ ঘেরের মালিক মিরাজ হোসেন মিলুর অভিযোগ- পূর্ব শত্রæতার জেরে প্রতিপক্ষ ক্ষতি করার পাঁয়তারা চালিয়ে আসছে। এ বিষয়ে তিনি স্থানীয় মহিষপুরা পুলিশ ক্যাম্পে অভিযোগ করেছেন।

মিরাজ হোসেন মিলু পিরোজপুর জেলার সিআইপাড়া এলাকার বাসিন্দা। ব্যবসায়িক কারণে এবছরের জুলাই মাসে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ৭নং হোগলাপাশা ইউনিয়নের কিসমত বোলপুর গ্রামে ৫ বিঘা জমিতে ৩০ লক্ষাধিক টাকা ব্যায়ে সমন্বিত মৎস্য খামারে মাছ ছাড়েন।

বিষয়টির তদন্ত চলছে বলে জানিয়েছেন মহিষপুরা পুলিশ ক্যাম্পের আইসি এস আই মো: নাসিম উদ্দিন। ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বৃহষ্পতিবার সকালে খামারে এসে দেখতে পাই পুকুরের মাছ মরে ভেসে উঠেছে ও রাতের আঁধারে এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন মালিক মিলু। তিনি বলেন, রাতে পানিতে বিষ প্রয়োগের কারনে এমনভাবে পানি লাল হয়ে মাছ মরে ভেসে উঠেছে বলে প্রাথমিকভাবে ধারনা করছি। ঘেরের কর্মচারী সজিব শেখ আমাকে খবর দিলে আমি ঘেরে এসে এই অবস্থা দেখতে পাই। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে ৭নং হোগলাপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল ইসলাম নান্না বলেন, আমাকে মাছের ঘেরের মালিক সকালে বিষয়টি জানানোর পরে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।

মোরেলগঞ্জ পৌরসভার জনগণের শাসক নয়,সেবক হিসেবে কাজ করব এ্যাড.পলাশ

বাগেরহাট :: মোরেলগঞ্জ পৌরসভার জনগণের শাসক নয়,সেবক হিসেবে কাজ করব এ্যাড.তাজিনুর রহমান পলাশ। ‘জনগণের জন্য পৌরসভা, পৌরসভার মেয়র জনগণের শাসক নয় সেবক’ এ মূলমন্ত্রকে সামনে নিয়ে বাগেরহাটের মোলেরগঞ্জ পৌর সভার সম্ভাব্য মেয়র প্রার্থী এ্যাড.তাজিনুর রহমান পলাশ শুক্রবার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
মোরেলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান যুবলীগ আহবায়ক মোজাম্মেল হক মোজাম। সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি ও প্রেসক্লাব নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার জামাল হোসেন শরীফ। সভায় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা শহীদুজ্জামান সাবু,পৌর যুবলীগ আহবায়ক আসাদুজ্জামান বিপু, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, যুবলীগ নেতা সাইফুল ইসলাম শেখ প্রমুখ।
সভায় মেয়র প্রার্থী ও উপজেলা যুবলীগ যুগ্ম আহাবয়ক এ্যাড.তাজিনুর রহমান পলাশ বলেন, পৌরসভা একটি সেবামূলক প্রতিষ্ঠান । এ সেবামূলক প্রতিষ্ঠানটি জননেতা শেখ হেলাল উদ্দিন এমপি এবং বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আমিরুল আলম মিলন ভাইয়ের নির্দেশনা ও সহযোগীতায় ডিজিটাল, আধুনিক ও সেবামূলক পৌরসভায় পরিনত করব।
সভায় প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করেন।





আর্কাইভ