শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৯ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ৯৮ হাজারের বেশি শিশু হাম-রুবেলা টিকা পাচ্ছে আজ
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ৯৮ হাজারের বেশি শিশু হাম-রুবেলা টিকা পাচ্ছে আজ
শনিবার ● ১৯ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে ৯৮ হাজারের বেশি শিশু হাম-রুবেলা টিকা পাচ্ছে আজ

---ষ্টাফ রিপোর্টার :: রাউজানে শনিবার (১৯ ডিসেম্বর) শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ১ হাজার ৮০টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে ৯৮ হাজারের বেশি শিশুকে টিকা দেওয়া হবে। এই টিকাদান কর্মসূচী ১৯ ডিসেম্বর থেকে ৬ সপ্তাহ চলবে। এই তথ্য নিশ্চিত করেছেন রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা ডা. মুহাম্মদ নুর আলম দ্বীন। জানা যায়, টানা ১৮দিন কর্মবিরতির পর ১৪ ডিসেম্বর থেকে কাজে ফিরেছেন স্বাস্থ্য সহকারীরা। এই কর্মসূচী বাস্তবায়ন মাঠ পর্যায়ে কাজ করবেন রাউজান উপজোলার স্বাস্থ্য সহকারীবৃন্দ। রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ সৈকত ঘোষ ও মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই) মো. হাসান আলী জানান, হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে হাম-রুবেলা টিকাদান কর্মসূচী শনিবার (১৯ ডিসেম্বর) শুরু হবে। রাউজানের ০৯ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের ১ ডোজ এমআর টিকা প্রদান করা হবে। চলমান কোভিড-১৯ বৈশ্বিক মহামারি বিবেচনা করে দেশে বিদ্যমান শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা, হাঁচি-কাশির শিষ্টাচার পালন ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়া ইত্যাদি স্বাস্থ্য সুরক্ষামূলক নিয়মাবলী যথাযথ প্রতিপালন সাপেক্ষে এই টিকাদান কর্মসূচী পরিচালিত হবে।
উল্লেখ্য, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ১৯৭৯ সাল থেকে শিশুদের বিভিন্ন সংক্রামক রোগজনিত মৃত্যু ও পঙ্গুত্বের হার কমিয়ে আনার লক্ষ্যে সারাদেশে টিকাদান কর্মসূচি পরিচালনা করে আসছে।

রাউজানে থেকে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় হাটহাজারী যুবকের মৃত্য
স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের হাটহাজারীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় পৌরসদর বাজার এর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও কনক কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী মোহাম্মদ আবুল কালাম আজাদ( কনক) এর দ্বিতীয় পুত্র হোসেন তারেক বাপ্পা কনক (২৭)নামের এক যুবক নিহত ও আহাদ নামের নিহতের মামাতো ভাই গুরুত্বর আহত হয়েছে।শুক্রবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সত্তারঘাট এলাকার গড়দুয়ারা রাস্তার মাথায় এই দূর্ঘটনা ঘটে।
সুত্রে জানা যায়, পার্শ্ববর্তী উপজেলা রাউজানে বিয়ের অনুষ্ঠান শেষে রাতে নিজস্ব কার চালিয়ে বাড়ি ফেরার পথে সত্তারাঘাট এলাকার গড়দুয়ারা সড়ক মোড়ে থামানো অবস্থায় একটি বাসের সাথে ধাক্কা লেগে কারটি দুমড়ে মুচড়ে যায়। এতে বাপ্পার শরীরের বিভিন্ন অংশ থেকে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলে সে মারা যায়। গাড়িতে থাকা তার খালাতো ভাই আহাদ গুরুত্বর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) আইসিউতে চিকিৎসাধীন রয়েছে বলে জানাগেছে। দূর্ঘটনা কবলিত কার গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।
খবর পেয়ে মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ও দুর্ঘটনা কবলিত গাড়ি থানা হেফাজতে নিয়ে আসে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)