শনিবার ● ১৯ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ » গুইমারায় অবৈধভাবে মাটিকাটার অপরাধে ১লক্ষ টাকা জরিমানা
গুইমারায় অবৈধভাবে মাটিকাটার অপরাধে ১লক্ষ টাকা জরিমানা
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির গুইমারাতে ইট ভাটার জন্য অবৈধভাবে মাটিকাটার অপরাধে ভাটা মালিক মশিউর রহমান তারেককে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ শনিবার ১৯ ডিসেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিতে গুইমারার সাইংগুলী পাড়ায় অভিযান পরিচালনা করেন, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন, গুইমারা থানার তদন্ত কর্মকর্তা শফিকুর রহমান।
খবর পেয়ে এস্কোবেটর চালক পালিয়ে যায়। তবে মাটি ভর্তি ৩টি মিনিট্রাক আটক করে অনুমতি বিহীন মাটিকেটে ইটভাটায় পরিবহনের দায়ে ইট প্রস্তুত ও ভাটাস্হাপন(নিয়ন্ত্রণ) আইনের ২০১৩এর ৫(১) ধারা লঙ্ঘনের জন্য আইনের ১৫(১) এর ৫উপধারায় এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ বলেন, ইটভাটার পরিবেশ দূষণ ও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে অভিযান অব্যাহত থাকবে।





রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা