শিরোনাম:
●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয় ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী ●   পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ●   মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ●   ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ●   রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা ●   পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ●   গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ ●   সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু ●   পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ●   সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা ●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার ●   নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ ●   পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর ●   ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ●   ১৮০ দিনের কর্মসূচি দৃশ্যমান করা ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর
রাঙামাটি, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ব্র্যাকের প্রতিষ্ঠাটার মৃত্যু বার্ষিকী পালিত
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ব্র্যাকের প্রতিষ্ঠাটার মৃত্যু বার্ষিকী পালিত
সোমবার ● ২১ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে ব্র্যাকের প্রতিষ্ঠাটার মৃত্যু বার্ষিকী পালিত

ছবি : সংবাদ সংক্রান্তঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে জেলা ব্র্যাকের কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. মোতাহার হোসেন, জেলা ব্র্যাকের কর্মকর্তা কামরুল হাসান, একেএস শহীদুজ্জামান, ননী গোপাল দেবনাথ, শেখর চন্দ্র সরদার, সরজইন্দুকর, শাহীনুর আলম, এসএম মনজুর ইসলাম, প্রদীপ ঘটক। এসময় ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের বর্নাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। পরে তাঁর আত্মার শান্তি কামনা বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ঝালকাঠি বিদ্যুৎ বিভাগের সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান
ঝালকাঠি :: ঝালকাঠিতে বকেয়া বিল পরিশোধ না করা গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিশেষ অভিযান শুরু করেছে ওয়েষ্টজোন পাওয়ার ডিষ্টিবিউশন কোম্পানী লিমিটেড। অভিযানের প্রথম দিন সোমবার বেলা ১২ টায় শহরের ১ নং ফিডারের ৮ টি প্রতিষ্ঠান ও বসত ঘরের সংেেযাগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযান পরিচালনা করেন বরিশাল বিদ্যুৎ আদালতের ম্যাজিষ্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মো. মাসুদুর রহমান। এসময় ওজোপাডিকো ঝালকাঠির উপ নির্বাহী প্রকৌশলী মো. হামিদ শেখ উপস্থিত ছিলেন। অভিযানের প্রথমদিন যে ৮ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তাদের কাছে ৪ লক্ষ পচাত্তর হাজার টাকা বকেয়া ছিলো বলে জানিয়েছে বিদ্যুৎ কর্তৃপক্ষ। ডিসেম্বর মাস শেষ হওয়া পর্যন্ত এ অভিযান চলবে বলেও জানিয়েছে তারা।

ব্রাকমোড় যুব সংঘ গ্রাউন্ড শর্ট অনুষ্ঠিত
ঝালকাঠি :: ঝালকাঠিতে অনুষ্ঠিত হলো গ্রাউন্ড শর্ট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী। এ টুর্নামেন্টের আয়োজক ছিলো ব্রাকমোর যুব সংঘ ক্লাব। আনসার অফিস সংলগ্ন বালুর মাঠে গতকাল রাতে ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ। বাংলাদেশ ইমারত শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য নুরে আলম মুন্সির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ছবির হোসেন, সাবেক সেনা কর্মকর্তা ফারুক হোসেন মিয়া, সমাজ সেবক শাহজাহান হাওলাদার, ব্যাবসায়ী মতিউর রহমান মতি সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। খেলা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন পুরষ্কার হিসেবে এলইডি টিভি তুলেদেন প্রধান অতিথি। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ব্যান্ড শিল্পীরা গানে গানে দর্শক মাতিয়ে তোলে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)