শিরোনাম:
●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
রাঙামাটি, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » উপশহরে বাসায় চুরির সময় হাতেনাতে চোর আটক
প্রথম পাতা » সকল বিভাগ » উপশহরে বাসায় চুরির সময় হাতেনাতে চোর আটক
সোমবার ● ২১ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উপশহরে বাসায় চুরির সময় হাতেনাতে চোর আটক

ছবি : সংবাদ সংক্রান্তসিলেট প্রতিনিধি :: সিলেটের শাহজালাল উপশহরে আজ সোমবার দিনেদুপুরে একটি বাসায় চুরি’র সময় এক চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। আটককৃত চোরের নাম সাঈদ আহমদ (১৯)। তার বাসা দাসপাড়া। তার বাড়ী মৌলভীবাজার সদরের বিল্লুরী গ্রামে।

শাহজালাল উপশহরের বি ব্লক এর ১৪ নং রোডের ২৯নং বাসার চতুর্থ তলার ভাড়াটিয়ার অনুপস্থিতে তালা ভেঙ্গে ফ্লাটে ঢুকে পড়ে চোর চক্র। তখন বাসার মালিকের সন্দেহ হলে যুবলীগ নেতা জাহির আহমেদ ও আশেপাশের ফ্লাটের লোকজনকে সঙ্গে নিয়ে চতুর্থ গিয়ে এক চোরকে হাতেনাতে পাকড়াও করলেও অপর চোর পালিয়ে যেতে সক্ষম হয়।

এরপর কাউন্সির অফিসের পিএস জয়নাল আবেদিন শাহপরান থানায় ফোন দিয়ে বিষয়টি থানাকে অবহিত করেন। খবর পেয়ে শাহপরান থানার সহকারী ইনচার্জ এস আই সোহেল রানা ঘটনাস্থলে এসে পৌছলে জনতা আটককৃত চোরকে পুলিশে হস্তান্তর করেন।

ফ্লাটের ভাড়াটিয়া হেলাল উদ্দিন বলেন, তিনি চোরদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

উপশহর পুলিশ ফাড়ির ইনচার্জ মোজাম্মেল হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত সাঈদ এর সাথে আরো একজন ছিল। সে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তার নাম জুনের আহমদ (২১) বলে জানা গেছে। আমরা তাকে শীগ্রই আটক করবো।

শাহপরান থানার এসআই সোহেল রানা বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখবো এবং এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসবো।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)