শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৪ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ময়মনসিংহ » ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রথম পাতা » ময়মনসিংহ » ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প
বৃহস্পতিবার ● ২৪ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ত্রিশালে ফ্রি মেডিকেল ক্যাম্প

ছবি : সংবাদ সংক্রান্ত এনামুল হক,ময়মনিসংহ প্রতিনিধি :: মহান বিজয়ের মাস উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পটি আজ ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় ত্রিশাল সরকারী নজরুল একাডেমি মাঠে আয়োজন করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে সকলের জন্য ফ্রি চিকিৎসা ,বিনামূল্যে ওষুধ সরবরাহ, রক্তের গ্রুপ নির্ণয় এবং মাক্স বিতরণ করা হয়।
বিজয়ের মাসে ত্রিশালে অনুষ্ঠিত হল ফ্রি মেডিকেল ক্যাম্প।ত্রিশাল ডক্টর এন্ড মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে ক্যাম্পটি পরিচালিত হয।ত্রিশালে ফ্রি মেডিকের ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দল মতিন সরকার চেয়ারম্যান ত্রিশাল উপজেলা পরিষদ।আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব এ বি এম আনিছুজ্জামান আনিছ,আজাহারুল মন্ডল ৪নং ওয়ার্ড কমিশনার ত্রিশাল পৌরসভা ময়মনসিংহ।
অনুষ্ঠিত হলো হোয়াইট ডাভের “করোনাকালীন সময়ে নারী স্বাস্থ্যের সেবাযত্ন” নামক সেশন

ময়মনসিংহ :: ২৩ ডিসেম্বর,২০২০ তারিখে রাত ৮টায় ফেইসবুক লাইভের মাধ্যমে অনুষ্ঠিত হলো হোয়াইট ডাভ প্রজেক্টের “Women’s Health Care During Pandemic” নামক সেশন।সমসাময়িক সময়ের জন্য উপযোগী এই সেশনে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ সামিউল আউয়াল সাক্ষর (আবাসিক মেডিকেল অফিসার,ক্রিটিক্যাল কেয়ার ইউনিট,এভারকেয়ার হাসপাতাল ঢাকা) এবং কাশফিয়া কাওসার মীম (সিইও ও ফাউন্ডার,মেন্টাল হেলথ কেয়ার),
হোয়াইট ডাভের মেন্টর সাদিক হাসান শুভ, টিম লিডার জেসমিন খাতুন সহ অন্য সদস্যবৃন্দ তথা সানজিদা ইসলাম ইরা,রাফিয়া ইসলাম ভাবনা,সানজানা বিন্তি,জাকিয়া সুলতানা, সোহান মাহমুদ মৃদুল এবং মো: আমানউল্লাহ।
সেশনে মডারেটর হিসেবে জাকিয়া সুলতানা (টিম মেম্বার,হোয়াইট ডাভ) এবং সানজিদা আক্তার ( ভলান্টিয়ার,হোয়াইট ডাভ) দায়িত্ব পালন করেন।সেশনের শুরুতে মডারেটরবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানান এবং সেশনের আলোচ্য বিষয় গুলো সম্পর্কে দর্শকদের অবগত করেন।
সেইসাথে হোয়াইট ডাভের টিম মেন্টর সাদিক হাসান শুভ স্যারকে আহ্বান জানান সেশন সম্পর্কে অভিব্যক্তি প্রকাশ করার জন্য।

জনাব সাদিক হাসান শুভ হোয়াইট ডাভ প্রজেক্ট সম্পর্কে সংক্ষিপ্তভাবে নানাদিক তুলে ধরেন।এবং অতিথিদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

অত:পর মডারেটরবৃন্দ অতিথি বক্তাদের সাথে কুশল বিনিময় করেন এবং প্রশ্ন শুরু করেন।

উক্ত আলোচনায় ডাঃ সামিউল আউয়াল সাক্ষর করোনাকালীন সময়ে সকল বয়সী মানুষদের স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে বিশদ আলোচনা করেন।করোনাকালীন সময়ের খাদ্যাভাস তথা ভিটামিন এ,বি-কমপ্লেক্স,ভিটামিন ডি সহ অন্যান্য পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য গ্রহণের কথা বলেন।পাশাপাশি নিজের কলেজ-মেডিকেল জীবনের বহু স্বেচ্ছাসেবী কার্যক্রমের অভিজ্ঞতার কথা ব্যক্ত করেন।সেইসাথে তরুণদের উদ্দেশ্যে স্বেচ্ছাসেবী কাজের গুরুত্বের কথাও স্পষ্ট করেন।পাশাপাশি তিনি তরুণদেরকে আহ্বান জানান পারিবারের সদস্যদের সেবাযত্নে খেয়াল রাখার জন্য।তিনি করোনাকালীন বিভিন্ন গুজব সম্পর্কেও দর্শকদের অবহিত করেন।
সেইসাথে তিনি হোয়াইট ডাভের প্রতি শুভ কামনা জানান।

উক্ত সেশনের আরেকজন অতিথি কাশফিয়া কাওসার মীম তার মেন্টাল হেলথ কেয়ার গঠনের প্রেক্ষাপট তুলে ধরেন।তরুণদের মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতেই এই হেলথ কেয়ারের পথচলা শুরু।
মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে মনকে প্রফুল্ল রাখা,সৃষ্টিশীল কাজে মনোনিবেশ করা, পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখার উপর তিনি গুরুত্ব আরোপ করেন।সাইবার বুলিং সহ বিভিন্ন মানসিক সমস্যার বিষয়ও তিনি ব্যক্ত করেন।প্রতিটি মানুষের উচিত অন্য মানুষের প্রতি সদয় থাকা এ বিষয়টিও তিনি বুঝিয়ে বলেন।তিনি আরও জানান,মেন্টাল হেলথ কেয়ারের সেবাকাজ অনলাইন এবং অফলাইন প্লাটফর্মে চলমান রয়েছে।সেইসাথে তিনি হোয়াইট ডাভের প্রতি শুভ কামনা জানান।

পরিশেষে হোয়াইট ডাভের টিম কো-অর্ডিনেটর জেসমিন খাতুন সম্মানিত অতিথিবৃন্দ এবং সকলের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করে উক্ত সেশন সম্পর্কে নিজের অভিমত ব্যক্ত করেন।সেইসাথে সকলের সম্মিলিত প্রয়াসে প্রজেক্টটি এগিয়ে যাবে বহুদূর এই আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত সেশনে দর্শকবৃন্দ তাদের মতামত পেশ করেন লাইভ সেশনে কমেন্ট করার মাধ্যমে।

হোয়াইট ডাভের এই ভার্চুয়াল সেশনের টেকনিক্যাল দায়িত্বে ছিলেন সোহান মাহমুদ মৃদুল।

হোয়াইট ডাভ নামক ৫ মাস মেয়াদী এই প্রজেক্টটি সমাজে শান্তি-সম্প্রীতি আনয়নে এবং ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের আর্থিক সমৃদ্ধিতে কাজ করবে।
উল্লেখ্য,উক্ত প্রকল্পটি ইউএন উইম্যান,সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (ব্র্যাক বিশ্ববিদ্যালয়) এবং উইম্যান পিস ক্যাফের (জাককাইনবি) সার্বিক সহায়তায় কাজ করে যাচ্ছে।





ময়মনসিংহ এর আরও খবর

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল
ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা
ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর
বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)