শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৪ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » রেলপথ অবরোধ করে আখচাষী ও শ্রমিক-কর্মচারীদের মহিমাগঞ্জে অর্ধদিবস হরতাল পালিত
প্রথম পাতা » গাইবান্ধা » রেলপথ অবরোধ করে আখচাষী ও শ্রমিক-কর্মচারীদের মহিমাগঞ্জে অর্ধদিবস হরতাল পালিত
বৃহস্পতিবার ● ২৪ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রেলপথ অবরোধ করে আখচাষী ও শ্রমিক-কর্মচারীদের মহিমাগঞ্জে অর্ধদিবস হরতাল পালিত

ছবি : সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, ষ্টাফ রিপোর্টার :: গাইবান্ধার কৃষিভিত্তিক একমাত্র ভারিশিল্প কারখানা উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকলে আখ মাড়াই বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজ বৃহস্পতিবার মহিমাগঞ্জে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল থেকে এখানকার ব্যাংক-বীমা, দোকাটপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল।

গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের বিভিন্ন এলাকায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে হরতাল সমর্থকরা। এ কারণে ছোট-বড় কোন প্রকার যানবাহনই চলাচল করেনি। সকাল ১০টায় রংপুর চিনিকল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মহিমাগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি মহিমাগঞ্জ রেলস্টেশনে গেলে বিক্ষোভকারীরা রেল লাইনের উপর বসে বিক্ষোভ সমাবেশ শুরু করে।
সমাবেশ চলাকালে সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী ৭১৪নং আপ করতোয়া এক্সপ্রেস ট্রেনটিকে মহিমাগঞ্জ স্টেশনের প্লাটফরমে ঢোকার আগেই বিক্ষোভকারীরা আটকে দেয়। একই কারণে পার্শবর্তী বোনারপাড়া স্টেশনে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটিও আটকা পড়ে।

গোবিন্দগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজির হোসেন, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদী হাসান অতিরিক্ত পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করেন। এছাড়া হরতালের সময় মহিমাগঞ্জ রেলস্টেশনে রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করে।
শ্রমিক-কর্মচারী ও আখচাষীরা রেলপথ অবরোধ করে সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পাটির সভাপতি এমএ মতিন মোল্লা, রংপুর চিনিকল আখচাষী সমিতির সভাপতি জিন্নাত আলী প্রধান, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সহ-সাধারণ সম্পাদক ফারুক হোসেন ফটু প্রমূখ।

সমাবেশ শেষ হলে দুপুর ১২টা ১০ মিনিটে ট্রেনটি মহিমাগঞ্জ ত্যাগ করে। এদিকে মহিমাগঞ্জ স্টেশনে রেলপথ অবরুদ্ধ থাকায় পাশ^বর্তী বোনারপাড়া স্টেশনে সান্তাহারগামী আন্ত:নগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটিও এক ঘন্টা আটকে থাকে। বেলা একটার পর হরতাল কর্মসূচি শেষ করা হয়।

গত শনিবার আখচাষি, শ্রমিক-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দল ও সূধী সমাজের যৌথ সংবাদ সম্মেলন থেকে এ হরতাল কর্মসূচি ঘোষনা করা হয়েছিল। চলতি আখ মাড়াই মৌসুম শুরুর পূর্ব মূহুর্তে এ চিনিকলসহ ৬টি চিনিকলে মাড়াই বন্ধের আকস্মিক ঘোষণায় এ মাসের প্রথম থেকেই ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন শ্রমিক-কর্মচারী ও আখচাষীরা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)