শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৪ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন পরিবেশ ঘাতক অপ্রতিরোধ্য
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন পরিবেশ ঘাতক অপ্রতিরোধ্য
বৃহস্পতিবার ● ২৪ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোরেলগঞ্জে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন পরিবেশ ঘাতক অপ্রতিরোধ্য

ছবি : সংবাদ সংক্রান্তশেখ সাইফুল ইসলাম কবির,বাগেরহাট  প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জের বিভিন্ন ইউনিয়নে অপ্রতিরোধ্য গতিতে চলছে পরিবেশ ঘাতক অবৈধ বালুর ড্রেজার মেশিন। বালু দস্যুরা বিপণনের উদ্যেশ্যে বালু উত্তোলন করায় পরিবেশ বিপন্ন হচ্ছে। বসত ভিটা ও ফসলি জমি ভাঙ্গনের আতঙ্কে রয়েছে এলাকাবাসি।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার জিউধরা, খাউলিয়া, নিশানবাড়িয়া, দৈবজ্ঞহাটী, হোগলাবুনিয়া, চিংড়াখালী, রামচন্দ্রপুর, পুটিখালী সহ বিভিন্ন ইউনিয়নে অপ্রতিরোধ্য গতিতে চলছে বালুর ড্রেজার। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এ বালু দস্যুরা ফসলি মাঠ , পুকুর ও খাল থেকে বালু ও মাটি উত্তোলন করে বিক্রি করছে। অবৈধ বালুর ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তোলনের ফলে এসব জায়গায় গভীরতা বৃদ্ধি পেয়ে ভ‚মি ক্ষয় ও ভাঙ্গন বৃদ্ধি পাচ্ছে। মাঠের পর মাঠ বালু উত্তোলন করায় ফসলি জমি বিনষ্ট হচ্ছে। উৎপাদন ব্যাহত হচ্ছে।
সরেজমিনে জানা গেছে, দৈবজ্ঞহাটী ইউনিয়নের মিত্রডাঙ্গা গ্রামের সুজন শেখ, খালকুলিয়া গ্রামের লোকমান হোসেন, জোকা গ্রামের রুবেল ফকির, পুটিখালীতে আসলাম, আমতলা গ্রামের মতিউর রহমান, গাবগাছিয়া গ্রামের আলামিন মেম্বর, সহ বিভিন্ন ইউনিয়নের শতাধিক লোক এ অবৈধ বালির ড্রেজার চালিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে ।
বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী বিপণনের উদ্যেশ্যে কোন উম্মুক্ত স্থান ,নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করা যাবেনা। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পরিবেশগত সংকটাপন্ন ঘোষিত এলাকায় বালু উত্তোলন করা যাবেনা। কিন্তুবালুর ড্রেজার মেশিন দিয়ে ফসলি মাঠ,পুকুর,খাল ও নদী দিয়ে অবাধে অবৈধ বালি উত্তোলন করছে। আর এ সাথে জড়িত রয়েছে বড় ধরনের কোন সিন্ডিকেট। উপজেলা প্রশাসন অবৈধ বালি উত্তোলনকারীদের ড্রেজার মেশিন আটক, যন্ত্রাংশ ধ্বংস, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আসছে। তারপরও বালু দস্যুরা বিভিন্ন অপকৌশল অবলম্বনের মাধ্যমে এ অবৈধ বালু উত্তালন করে বৈধ বানিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দৈবজ্ঞহাটী ইউনিয়নের খালকুলিয়া গ্রামের লোকমান হোসেন এর ড্রেজার মেশিং চালু রায়েছে। সাধারণ জনগন দ্রæত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন জানান, এসব বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা সহ নানা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এদের বিরুদ্ধে লাগাতার অভিযান অব্যাহত রয়েছে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)