বৃহস্পতিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে থানা পুলিশের উদ্যোগে ‘বাল্য বিবাহ ও যৌতুক’ প্রতিরোধে সভা
বিশ্বনাথে থানা পুলিশের উদ্যোগে ‘বাল্য বিবাহ ও যৌতুক’ প্রতিরোধে সভা

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে থানা পুলিশ উদ্যোগে উপজেলা সদরস্থ শত বছরের প্রাচীন বিদ্যাপীঠ রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে ‘বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ’ বিষয়ক সচেতনমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ৷ বুধবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হাই ৷
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ’র সভাপতিত্বে ও থানার এসআই হাবিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল বারী, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সাবেক কোষাধ্যক্ষ প্রনঞ্জয় বৈদ্য অপু৷ এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী নুরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাহাব উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, সাংবাদিক আশিক আলী৷
সভায় বক্তরা বলেন, সুন্দর সমাজ বিনির্মানের জন্য আজকের শিক্ষার্থীদেরকে সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে ৷ সমাজে সু-শিক্ষার হার বাড়লে বাল্য বিবাহ, যৌতুক প্রথাসহ সকল প্রকার অপরাধ প্রবনতা দূর হয়ে যাবে ৷ জাতির উন্নয়নের জন্য নারীদেরকে অগ্রাধিকার প্রদান করে সু-শিক্ষায় শিক্ষিত করতে হবে আমাদের ৷





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা