বৃহস্পতিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » খেলা » বিশ্বনাথে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
বিশ্বনাথে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি :: আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার ‘ইসরাইল আলী হেল্থ সেন্টার’ প্রাঙ্গনে স্কুল ভিত্তিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়েছে ৷ নেছার আলী লিলু ও ইয়াওর আলী রুনু সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বুধবার এই প্রতিযোগীতার আয়োজন করা হয় ৷ এতে উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে ৷
প্রধান অতিথি হিসেবে প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন দশঘর এন ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান৷ অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠক সুজা মিয়া৷
রাজনীতিবিদ সমছু মিয়ার সভাপতিত্বে ও সংগঠক মুহিত চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজনীতিবিদ আবদুল মান্নান, দেমাসাধ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরান হোসেন, মান্ধারুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান উদ্দিন আহমদ, সংগঠক জিয়াউর রহমান জিয়া ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসরাইল আলী হেল্থ সেন্টার’র চিকিত্সক ইব্রাহিম খলিল, শিক্ষক শফিক উল্লাহ, সংগঠক আমির আলী, সালা উদ্দিন, আজেফর আলী, সাবি্বর আহমদ দুলা, রাহেল আহমদ, দবির মিয়া ও সাবি্বর মিয়া প্রমুখ ৷





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল