সোমবার ● ৪ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সাংবাদিক ফজলে এলাহীর বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানিয়েছে রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাব
সাংবাদিক ফজলে এলাহীর বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানিয়েছে রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাব
স্টাফ রিপোর্টার :: দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টুয়েন্টিফোর এর সম্পাদক সাংবাদিক ফজলে এলাহীর বিরুদ্ধে হয়রানি মূলক মামলার চেষ্টার প্রতিবাদ করেছেন রাঙামাটি জেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি নির্মল বড়ুয়া মিলন। তিনি বলেন, সংবাদের প্রতিবাদ না দিয়ে মামলা করে হয়রানির চেষ্টা সাংবাদিকের কণ্ঠরোধ করার সামিল। সংবাদ প্রকাশ করা একজন সাংবাদিকের পবিত্র দায়িত্ব। যদি সংবাদে ভুল বা অসত্য তথ্য থাকে তা সংশোধনের জন্য প্রতিবাদলিপি দেওয়া যেতে পারে। তা না করে সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু ও তার কণ্যা ক্ষমতার ব্যবহার করে সংবাদ পত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করার চেষ্টা কোনমতেই কাম্য নয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে ফজলে এলাহীর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার জোর দাবি জানাচ্ছি, অন্যতায় রাঙামাটি জেলা অনলাইন প্রেসক্লাব আন্দোলনে যেতে বাধ্য হবে।
রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ফটোসাংবাদিক সজিব দেওয়ান বলেন, সংবাদের কোন না কোন পক্ষের ভিন্নমত পোষণ করার অধিকার সবার রয়েছে। কারো মানহানি হলে সংবাদের প্রতিবাদ দেওয়া যেত প্রতিবাদ না জানিয়ে মামলা করে হয়রানির করা নিন্দনীয়, দুঃখজনক। তিনি সাংবাদিক ফজলে এলাহীর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার দাবি জানান।





সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার