মঙ্গলবার ● ৫ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » শিরোনাম » খাঁচা থেকে পালিয়েছে মেছোবাঘ,গঙ্গাপুরে আতঙ্ক
খাঁচা থেকে পালিয়েছে মেছোবাঘ,গঙ্গাপুরে আতঙ্ক
সিলেট প্রতিনিধি :: দীর্ঘদিন থেকে সিলেটের ফেঞ্চুগঞ্জের গঙ্গাপুর ও আশপাশের কয়েকটি গ্রামে মেছোবাঘের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছিল মানুষের জনজীবন। ফলে স্থানীয়রা মেছোবাঘকে বন্দী করতে ফাঁদ তৈরী করেন। ফাঁদে বন্দী হয় একটি মেছোবাঘ। খাঁচায় বন্দী বাঘটিকে গাড়িতে তুলার সময় বাঘটি পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে গঙ্গাপুর ও আশপাশের কয়েকটি গ্রামে মেছোবাঘের উৎপাতে অতিষ্ঠ সাধারন মানুষ। মেছোবাঘেরা ফিশারির বড় বড় মাছ খেয়ে ক্ষতিগ্রস্ত করে আসছে। মেছোবাঘের উৎপাত থেকে রক্ষা পেতে বাঘ ধরতে তারা ফাঁদ পাতেন। সেই ফাঁদে রবিবার রাতে একটি বড় মেছোবাঘ আটকা পড়ে। বাঘটি বন বিভাগে হস্তান্তরের জন্য ফেঞ্চুগঞ্জ ইউএনও এর সাথে যোগাযোগ করা হলে তিনি সিলেট থেকে বন কর্মকর্তা জয়নুল ইসলামকে ফেঞ্চুগঞ্জে পাঠান। এসময় খাঁচায় বন্দী বাঘটিকে গাড়িতে তুলার সময় বাঘটি পালিয়ে যায়। পরে আর বাঘটিকে পাওয়া যায়নি।
ফিশারি মালিক জানান, মেছোবাঘটি গাড়িতে তোলার সময় খুব হিংস্র রূপ নেয়। ভয় পেয়ে খাচায় ধরা লোকরা সরে গেলে বাঘটি ফাঁদ থেকে বেরিয়ে যায়। তাই বাঘটি হস্তান্তর করা যায়নি।
বন কর্মকর্তা জানান, মেছোবাঘটি হস্তান্তরের আগেই গাড়িতে তোলার সময় খুব হিংস্র রূপ নেয়। ভয় পেয়ে খাচায় ধরা লোকরা সরে গেলে বাঘটি ফাঁদ থেকে বেরিয়ে যায়।
সিলেটে পুলিশের অভিযানে ইয়াবা হাজারী গ্রেফতার
সিলেট প্রতিনিধি :: মহানগর পুলিশের একটি চৌকস দল সিলেটের খাদিমপাড়াস্থ বহর গ্রামে অভিযান চালিয়ে ৭০পিস ইয়াবাসহ আব্দুর রহিম হাজারী (৩৮) নামক এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সে শাহপরাণ থানাধীন ৪নং খাদিমপাড়া ইউনিয়নের বহর আবাসিক এলাকার মৃত সোলেমান হাজারীর (মেম্বার) ছেলে।
মঙ্গলবার ৫ জানুয়ারী দুপুরে শাহপরাণ থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। সোমবার ৪ জানুয়ারি রাতে খাদিমপাড়াস্থ বহর গ্রামে অভিযান চালিয়ে মহানগর পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ওসি আব্দুল কাইয়ুম বলেন, গ্রেফতারকৃত হাজারী দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে শাহপরাণ থানায় পূর্বের দুটি মাদক মামলা রয়েছে।





রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী
আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি
পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান