শিরোনাম:
●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটি, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৫ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সাংবাদিক হয়রানি বন্ধের দাবিতে ফজলে এলাহীর সাথে সংহতি রাঙামাটিবাসি
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সাংবাদিক হয়রানি বন্ধের দাবিতে ফজলে এলাহীর সাথে সংহতি রাঙামাটিবাসি
মঙ্গলবার ● ৫ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিক হয়রানি বন্ধের দাবিতে ফজলে এলাহীর সাথে সংহতি রাঙামাটিবাসি

ছবি : সংবাদ সংক্রান্তষ্টাফ রিপোর্টার :: দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড়টোয়েন্টিফোর সম্পাদক ফজলে এলাহী’র বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রয়াসের প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন ও সংহতি সমাবেশ করেছে বিভিন্ন শ্রেণী পেশার কয়েক শত মানুষ। আজ ৫ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে দশটায় শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনের চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়নের রাঙামাটি জেলা সভাপতি জিসান বখতেয়ার, আলোকিত রাঙামাটির রাজেশ দাশ, জেলা যুবদলের সাধারন সম্পাদক আবু সাদাত মো. সায়েম, রাঙামাটি জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম শামসুল আলম, লংগদু প্রেসক্লাবের আরমান খান, সংস্কৃতিকর্মী ও গতি থিয়েটারের পরিচালক মনি পাহাড়ী, রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি শান্তিময় চাকমা, রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সম্পাদক মোঃ ইলিয়াস ও প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে।ছবি : সংবাদ সংক্রান্ত
সাংবাদিক সৈকত বাবু ও সাইফুল বিন হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা এই সময় মামলায় দায়ের প্রচেষ্টাকে গণমাধ্যমের কন্ঠরোধের অপপ্রয়াস উল্লেখ করে বলেন, স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করার মাধ্যমে সংবাদকর্মীদের শৃংখলিত করার চেষ্টার অংশ হিসেবেই মামলা ও হয়রানি করা হচ্ছে। তারা অবিলম্বে হয়রানিমূলক মামলার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান। মানববন্ধনে উপস্থিত হয়ে সংহতি জানান, রিজার্ভবাজার ব্যবসায়ি কল্যাণ সমিতি, বনরূপা ব্যবসায়ি সমিতি, একতা শ্রমিক কল্যাণ সমিতি, চিড়াই কাঠ ব্যবসায়ি সমিতি, পার্বত্য চট্টগ্রাম ডিবেট ফেডারেশন, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশন, ওয়াল্ড পীস্,হৃদয়ে বাঘাইছড়ি, হিলোর ভালেদী, নব উদ্যোগ সংঘ, নির্ঝর সংঘ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, লাইফ লাইন, গতি থিয়েটার, রাঙাবি থিয়েটার, অনলাইন সংবাদপত্র রাঙাবার্তা, গিরিসংবাদ, আলোকিত রাঙামাটি, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম, সিএইচটি ভয়েস,সিএইচটি টুডে, ক্যাম্পাসবার্তা, হিলবিডিটোয়েন্টিফোর ডট কম, হিলর সংবাদ বাংলাদেশ যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি, জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস,ইসলামী ছাত্রসেনা, যুবসেনা, ইসলামী ফ্রন্ট, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও ক্রীড়া সংগঠন। সমাবেশে উপস্থিত হয়ে সংহতি জানানো সাংবাদিকদের মধ্যে ছিলেন প্রবীন সাংবাদিক ও দৈনিক সংবাদের পার্বত্যাঞ্চল প্রতিনিধি সুনীল কান্তি দে, রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম শামসুল আলম, সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক জনকন্ঠ প্রতিনিধি মোহাম্মদ আলী, দৈনিক গণকণ্ঠ রাঙামাটি জেলা প্রতিনিধি ও রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাব সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সাবেক সম্পাদক মো. ইলিয়াছ, দৈনিক যুগান্তরের প্রতিনিধি ও রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, যমুনা টেলিভিশনের প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক ফজলুর রহমান রাজন দৈনিক সমকাল ও একুশে টিভির প্রতিনিধি সত্রং চাকমা, দৈনিক পূর্বদেশের প্রতিনিধি মো. কামাল উদ্দিন, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি কামাল হোসেন, নিউ এজ এর প্রতিনিধি ও জার্নালিষ্ট নেটওয়ার্কের সভাপতি শান্তিময় চাকমা, বাংলাভিশন প্রতিনিধি ও রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ দৈনিক ইত্তেফাকের জসীমউদ্দীন, সিএইচটিভয়েস সম্পাদক কামালউদ্দিন, নিউজবাংলার প্রতিনিধি সুপ্রিয় চাকমা শুভ, ডেইলি অবজারভারের ইমতিয়াজ ইমন, বিটিভির সোহরাওয়ার্দী সাব্বির, সময় টেলিভিশনের হেফাজত সবুজ, আরটিভির ইয়াছিন রানা সোহেল, মাছরাঙা টিভির শংকর হোড়, দীপ্ত টিভির সৈকত বাবু, চ্যানেল টোয়েন্টিফোর ও বাংলাট্রিবিউনের জিয়াউল জিয়া, বাংলা টিভির মিশু দে, চ্যানেল সিক্স’র তৌসিফ মান্নান, সারাবাংলা ডট ও বণিকবার্তার প্রান্ত রনি, দৈনিক পার্বত্য চট্টগ্রামের সাইফুল বিন হাসান, লংগদু প্রেসক্লাবের আরমান খান, কাউখালী প্রেসক্লাবের জয়নাল আবেদিন, বাঘাইছড়ি প্রেসক্লাবের আনোয়ার হোসেন এবং দৈনিক রাঙামাটির ব্যবস্থাপনা সম্পাদক ঝিমি কামাল।

রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম ভূট্টো, দুপ্রক জেলা সেক্রেটারি ললিত চন্দ্র চাকমা, বর্তমান কাউন্সিলর হেলালউদ্দিন, মিজানুর রহমান বাবু, বিল্লাল হোসেন টিটু, সাবেক কাউন্সিলর আব্দুল মালেক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, জেলা জাসাসের সাধারন সম্পাদক কামাল উদ্দিন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য নারী নেত্রী জুঁই চাকমা, রাঙামাটি জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু, পৌর যুবদলের সভাপতি সিরাজুল মোস্তফা, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

গণমাধ্যমের কন্ঠরোধের অপচেষ্টা’র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ‘সাংবাদিকতার নিয়ম ও নৈতিকতা মেনেই সংবাদ পরিবেশ করা সত্ত্বেও সাংবাদিকদের হয়রানির চেষ্টা খুবই দুঃখজনক। এইসব অসুস্থ ও নোংরা প্রবণতা বন্ধ না হলে সৎ সাংবাদিকতা প্রশ্নের মুখে পড়বে।’

প্রসঙ্গত, রাঙামাটির সাবেক সংরক্ষিত সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু এবং তার কণ্যা নাজনীন আনোয়ার প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে ফজলে এলাহীর বিরুদ্ধে থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেন, পুলিশ অভিযোগ দুটি তদন্তের অনুমতি চাইলে আদালত সেই অনুমতি প্রদান করেছেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

আর্কাইভ