শিরোনাম:
●   চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল ●   ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ●   দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয় ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী ●   পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ●   মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ●   ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ●   রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা ●   পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ●   গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ ●   সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু ●   পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ●   সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা ●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার ●   নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৮ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » অপরাধ » আদালতে প্রক্সি সাক্ষ্য দেওয়ার মামলায় আইনজীবী সহকারী হারুন কারাগারে
প্রথম পাতা » অপরাধ » আদালতে প্রক্সি সাক্ষ্য দেওয়ার মামলায় আইনজীবী সহকারী হারুন কারাগারে
শুক্রবার ● ৮ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আদালতে প্রক্সি সাক্ষ্য দেওয়ার মামলায় আইনজীবী সহকারী হারুন কারাগারে

ছবি: সংবাদ সংক্রান্তগাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠি আদালতে ভাইয়ের পরিবর্তে ভাইকে সাজিয়ে সাক্ষ্য দেওয়া অপরাধের মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল (৭ জানুয়ারি) বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিজ্ঞ বিচারক এইচ এম ইমরানুর রহমান জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন।
উল্লেখ্য: আদালতে শপথ পাঠ করে ভাইয়ের পরিবর্তে ভাই প্রক্সি সাক্ষ্য দেওয়ার অপরাধে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল জজ আদালতের বিচারক সারাহ ফারজানা হক বাদি হয়ে সাক্ষীর ও উক্ত মামলার মোহরার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
সেদিন স্বত্বের ঘোষণার মামলার শুনানির দিন ধার্য থাকায় বাদি মিজানুর রহমান আজাদের সাক্ষ্য প্রধানের তারিখ ছিল। আজাদ উপস্থিত না থাকায় তার পরিবর্তে ভাই মাসুদ শিকদারকে মোহরার হারুনের পরামর্শে আদালতে সাক্ষ্য দিতে দাঁড়ায়।
রাজাপুর সিনিয়র জুডিশিয়াল জজ, সারাহ ফারজানা হক প্রক্সি দিতে আসা মাসুদ সিকদারের কাছে জানতে চাইলে বিচারককে জানান, তার আইনজীবীর মোহরার মো. মামুনুর রশিদ ওরফে (হারুন) এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার পরামর্শ দিয়েছেন।
পরবর্তীতে আদালতের পুলিশের মাধ্যমে মাসুদ শিকদারকে আটক করা হয়। মাসুদ শিকদার ও মোহরার মামুনুর রসিদ হারুনকে দন্ডবিধির ৪১৯/৪৬৮/৪৭১/৪৬৫/৩৪ ধারার অধীন অপরাধ করেছেন বলে বিবেচিত হয়। মামলা নং সিআর ৩৪৬/২০২০(ঝালকাঠি সদর)।
ঝালকাঠির রাজাপুর উপজেলার বড় কৈবর্ত খালী গ্রামের মৃত আমজেদ খানের ছেলে মো. মামুনুর রশিদ ওরফে (হারুন) আইনজীবীর সহকারী হয়ে এলাকার বহু নিরীহ মানুষের উপর মামলার নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে।

স্বামী-স্ত্রী ঝগড়ায় স্ত্রীর পক্ষ হয়ে স্বামীর বিরুদ্ধে মামলা করে সংসার ভাঙ্গা, ও জমি জমা নিয়ে বিভিন্ন মানুষের উপর মামলা দেয়ার এলাকাবাসীর অভিযোগ। শুধু তাই নয়, তার কাছে অনেক নারীরা নাকের নাক ফুল, আংটি, স্বর্ণের বালাসহ বিভিন্ন জিনিসের বন্ধক রেখে তার মামলা চালিয়ে যাচ্ছে। অভিযোগ রয়েছে অনেকের ভিটে মাটি ছাড়াও করেছে এই হারুন হুজুর।
আসামিরা হলো- (১) মাসুদ শিকদার, পিতা.মৃত জলিল শিকদার,সাং নিজ গালুয়া পো. কৈবর্তখালী ও (২) মো.মামুনুর রসিদ (হারুন) পিতা. মৃত আমজেদ আলী শিকদার মোহরার কার্ড নং ১৫৭ জেলা আইনজীবী সমিতি, গ্রাম বড় কৈবর্তখালী উভয় থানা ও জেলা ঝালকাঠি। এঘটনার পর ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সিন্ধান্ত অনুযায়ী মোহরার কার্ড বাতিল করা হয়েছে।
এ মামলায় ২নং আসামি ছিলো মোহরার হারুন। এই মামলায় আইনজীবীসহ ৫ জনকে সাক্ষী করা হয়েছে। ১ নম্বর আসামি মাসুদ সিকদার এখনো জেল হাজতে রয়েছে।





আর্কাইভ