শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১১ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট ক্লাবের বার্ষিক নবগঠিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট ক্লাবের বার্ষিক নবগঠিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর
সোমবার ● ১১ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েট ক্লাবের বার্ষিক নবগঠিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর

ছবি: সংবাদ সংক্রান্তসংবাদ বিজ্ঞপ্তি :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর শিক্ষক ও কর্মকর্তাদের সৃজনশীল সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদনমূলক সংগঠন চুয়েট ক্লাবের ২০২০-২১ বছরের নবগঠিত কার্যকরী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। আজ ১১ জানুয়ারি সোমবার, দুপুরে চুয়েট ক্লাবের বার্ষিক সাধারণ সভায় এ দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। চুয়েট ক্লাবের বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক ড. আশুতোষ সাহার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক ড. মো. সানাউল রাব্বী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক এ.টি.এম. শাহজাহান। এতে বিগত কার্যকরী কমিটির আয়-ব্যয়ের হিসাব অনুমোদন এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। পরে অনুভূতি জানিয়ে বক্তব্য রাখেন নবগঠিত চুয়েট ক্লাব কমিটির সভাপতি ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আয়শা আখতার।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি পরবর্তী এক বছরের জন্য চুয়েট ক্লাবের নতুন কমিটি গঠিত হয়। এতে সভাপতি হয়েছেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আয়শা আখতার এবং সাধারণ সম্পাদক হয়েছেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ ইসলাম মিয়া। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- সহ-সভাপতি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আজাদ হোসাইন, অর্থ সম্পাদক সহকারী রেজিস্ট্রার (সমন্বয়)  মোহাম্মদ ফজলুর রহমান, ক্রীড়া সম্পাদক ডিজেস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আবুল হাসান, যুগ্ম ক্রীড়া সম্পাদক ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. ফরহাদ হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মানবিক বিভাগের সহকারী অধ্যাপক  নাহিদা সুলতানা,  সদস্য হিসেবে বিদায়ী কমিটির সভাপতি ও গণিত বিভাগের অধ্যাপক ড. আশুতোষ সাহা এবং সহকারী পরিচালক (নিরাপত্তা)  মো. আনিসুজ্জামান খাঁন।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে চুয়েটে বঙ্গবন্ধু পরিষদের ওয়েবইনার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে স্বাধীনতার  স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে “স্বাধীনতার পরিপূর্ণতা” শীর্ষক এক ওয়েবইনারের আয়োজন করা হয়েছে। গতকাল ১০ জানুয়ারি রবিবার সন্ধ্যা  ওয়েবইনারে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপি । এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের  ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

চুয়েট বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক ও যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদের সভাপতিত্বে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার  পরিষদ ডা. আব্দুল্লাহ আল মামুন এবং বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়েট বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব ও মানবিক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান। ওয়েবইনারটি সঞ্চালনা করেন চুয়েট বঙ্গবন্ধু পরিষদের সদস্য এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক  এ.টি.এম. শাহজাহান। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন চুয়েট বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)