বুধবার ● ১৩ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » খেলা » বিলাইছড়িতে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিলাইছড়িতে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত
ক্রীড়া প্রতিবেদক :: রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বিলাইছড়ি উপজেলা সদরে বিলাইছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল ছাত্রদের অংশ গ্রহনে গতকাল ১২ জানুয়ারী-২০২১ তারিখে ভলিবল খেলা প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে প্রতিযোগীদের পুরস্কার বিতরণী মধ্য দিয়ে সম্পন্ন করা হয়েছে। প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেছেন বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। সমাপনী অনুষ্ঠানে বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে বিজয়ী প্রতিযোগীদেরকে খেলার জার্সিসহ চ্যাম্পিয়ন ও রানার্স-আপ ট্রপি পুরস্কার বিতরন করেছেন বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। এছাড়া বিলাইছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম ও রাঙামাটি জেলা ক্রীড়া অফিসার স্বপন কিশোর চাকমা এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী প্রতিযোগীদের মধ্যে ‘‘লাল দল ও সবুজ দলে’’ বিভক্ত করে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সবুজ দল ৪৫-৩৮ সেটে লাল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের সহকারী শিক্ষক সত্য প্রিয় তঞ্চঙ্গ্যা (বিপিএড্ ) খেলাটি পরিচালনা ও রেফারীর দায়িত্ব পালন করেছেন। খেলাটির পূরো আয়োজনের সমন্বয়কের দায়িত্ব পালন করেছেনে বিলাইছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম ।





নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন