শুক্রবার ● ২২ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পাচ্ছেন ৪৭৪ ভূমিহীন ও গৃহহীন পরিবার
ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পাচ্ছেন ৪৭৪ ভূমিহীন ও গৃহহীন পরিবার
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি :: মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ৪৭৪ ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পাচ্ছে। এর মধ্যে ২৩০টি ঘর বসবাসের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। আগামী কাল ২৩ জানুয়ারি সকালে তাদের ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো.জোহর আলী। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এস.এম ফরিদ উদ্দিন,রাজাপুরের ইউএনও মো. মোক্তার হোসেন,এনডিসি আহমেদ হাছান,নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান,জমি ও ঘর প্রদান কার্যক্রমে (ক) শ্রেণির ১২২১ পরিবারের তালিকা করা হয়েছে। এর মধ্যে আপাতত ৪৭৪ পরিবার ঘর পাচ্ছেন। ২৩ জানুয়ারি উদ্বোধনী দিনেই ২৩০ পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করা হবে। এর মধ্যে ঝালকাঠি সদরে ৬৫,নলছিটি উপজেলায় ৪০, রাজাপুর উপজেলায় ৭৫ ও কাঁঠালিয়া উপজেলায় ৫০ পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রী‘র দেওয়া উপহার বসতঘর। এ ঘর নির্মাণে ব্যয় হয়েছে ৮ কোটি ১০ লাখ ৫৪ হাজার টাকা। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে এ ঘর নির্মাণ করা হয়েছে।





ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু