শিরোনাম:
●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন ●   পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব ●   পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●   শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ●   রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ●   বৃষ্টিতে নলছিটিতে বাস খাদে, আহত প্রায় ২০ ●   নান্দাইলের বিদ্যালয়ে দুই শিক্ষিকার অলৌকিক উপস্থিতি ●   নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র ●   ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ●   গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় ●   রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ ! ●   অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে ●   ঈশ্বরগঞ্জে আইসিটি ভবন নির্মাণে বাধা : শিক্ষকদের মানববন্ধন ●   তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু ●   কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ ●   ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ●   অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী ●   ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন ●   নবীগঞ্জে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি রেজা কিবরিয়া ●   আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ ●   ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ●   বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ●   বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা ●   আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ ●   নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা ●   আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি
রাঙামাটি, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৫ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » বগুড়া » বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সাইফুল’কে ভোটে জয়ী করুন : সাবেক এমপি লালু
প্রথম পাতা » বগুড়া » বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সাইফুল’কে ভোটে জয়ী করুন : সাবেক এমপি লালু
সোমবার ● ২৫ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সাইফুল’কে ভোটে জয়ী করুন : সাবেক এমপি লালু

ছবি: সংবাদ সংক্রান্তআল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি :: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং ধানের শীষের মান-মর্যাদা রক্ষার স্বার্থে সকল মতবিরোধ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী সাইফুল ইসলামের পক্ষে কাজ করতে হবে। এই লক্ষে সবাইকে কোমর বেঁধে ভোটের মাঠে নামতে হবে। মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করতে হবে। তাহলেই ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হবে-ইনশাল্লাহ।
গতকাল শনিবার (২৩ শে জানুয়ারী) রাঁতে বগুড়ার গাবতলী থানা ও পৌর বিএনপি আয়োজিত দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সাথে নির্বাচনী মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। পৌর বিএনপির আহবায়ক ডাঃ ছাবেদ আলীর সভাপতিত্বে সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব আব্দুস সাত্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমআর ইসলাম স্বাধীন, মোরশেদ মিল্টন, গাবতলী থানা বিএনপির আহবায়ক আবুল হোসেন মোল্লা এবং যুগ্ম আহবায়ক প্রভাষক আশরাফ হোসেন। বিএনপির নেতা আব্দুর রহিম পিন্টুর পরিচালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির মনোনীত (ধানের শীষ মার্কা) মেয়র প্রার্থী সাইফুল ইসলাম, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, গাবতলী থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক নতুন, আতিকুর রহমান আতিক, মতিয়ার রহমান মতি, ফিরোজ মন্ডল, নজরুল ইসলাম টুকু, মহিলাদল নেত্রী সুরাইয়া জেরিন রনি, বিএনপিন নেতা আব্দুল ওহাব মন্ডল, যুবদল নেতা আরিফুর রহমান মজনু, রুহুল হাসান রুহিন, আব্দুল লতিফ, আনোয়ার হোসেন, মতিয়ার রহমান মতি, কুদরতি খুদা সোহাগ, সোহানুর রহমান সোহাগ, তাজুল ইসলাম, তরিকুল ইসলাম, দৌলত জামান, শিলু, ছাত্রদল নেতা মুন, পলাশ, গনি, মোহন, আল আমিন, ওহাব, মিঠু, রাঙ্গা’সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গাবতলীতে কোকো’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন
বগুড়া :: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোটছেলে আরাফাত রহমান কোকো’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে গতকাল রোববার বগুড়ার গাবতলী থানা ও পৌর বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। থানা বিএনপির আহবায়ক আবুল হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোরশেদ মিল্টন, পৌর বিএনপির আহবায়ক ছাবেদ আলী, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সাইফুল ইসলাম, থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক নতুন, আতিকুর রহমান আতিক, মতিয়ার রহমান মতি, ফিরোজ মন্ডল, নজরুল ইসলাম টুকু, মফিদুল ইসলাম, আঃ হান্নান, শফিকুল ইসলাম ভুধন, মুঞ্জুর মোর্শেদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাহিদুল ইসলাম, সদস্য আঃ রহিম পিন্টু, জুয়েল, বিএনপি নেতা জুলফিকার হায়দার গামা, জেলা ছাত্রদল নেতা হাসানুজ্জামান পলাশ, যুবদল নেতা মজনু, লিটন, রুহীন, মিন্টু, আঃ লতিফ, আনোয়ার, ছাত্রদল নেতা আঃ আলীম শাওন, পলাশ, মুন প্রমুখ।

গাবতলীতে রাতের আধাঁরে সরকারী
জায়গা থেকে মাটি কাটার অভিযোগ

বগুড়া :: প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আধাঁরে বগুড়া গাবতলীর পেরীহাট মোরাঘাটি খাস জায়গা থেকে মাটি কাটার অভিযোগ উঠেছে ভূমি দস্যুদের বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গতকাল সরেজমিনে গিয়ে জানা গেছে, ধর্মগাছা গ্রামের মৃত আমজাদ হোসেন এর ছেলে দৌলতজামান দৌলত ও মৃত ফয়েজ উদ্দিনের ছেলে জেল্লার রহমানসহ তার সহযোগিরা মাটির কাটার যন্ত্র দিয়ে গত শুক্রবার রাতে পেরীহাট মোরাঘাটি নামকস্থানে সরকারী খাস খাল থেকে ট্রাকযোগে মাটি কেটে নিয়ে যায়। প্রশাসনের কঠোর নজরদারীর মধ্যেও এই মাটি দস্যুরা রাতের আধাঁরে সরকারী জায়গা থেকে মাটি কেটে নিয়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। স্থানীয় একাধিকসূত্র জানান, এই মাটি দস্যুরা বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায় না। দু’একজন তাদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনকে অবহিত করলেও কোন সুফল মিলে না। উল্টো অভিযুক্তরাই প্রতিবাদকারীদের ভয়ভীতি দেখায়। এলাকাবাসীর অভিযোগ, এই খাল থেকে মাটি উত্তোলনের ফলে স্থানীয় সাধারণ কৃষকদের ফসলী জমি হুমকির মুখে পড়েছে। বর্ষাকালে একটুতেই ওই ফসলী জমি ভেঙ্গে বিলীন হয়ে যেতে পারে। ভুমি দস্যুদের কবল থেকে রক্ষা পেতে এলাকার কৃষকরা স্থানীয় প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন। এ ব্যাপারে বাগবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি বলেন, এ সংক্রান্ত খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে মাটি উত্তোলন বন্ধ করে দেয়া হয়েছে।





বগুড়া এর আরও খবর

বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাবতলীতে মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাবতলীতে মিলাদ মাহফিল
গাবতলীতে  বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ গাবতলীতে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ
গাবতলীতে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা গাবতলীতে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আলোচনা সভা
শিবগঞ্জে বিএনপির নেতৃত্বে নাগরিক ঐক্যের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গণতন্ত্র মঞ্চের নিন্দা শিবগঞ্জে বিএনপির নেতৃত্বে নাগরিক ঐক্যের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গণতন্ত্র মঞ্চের নিন্দা
হাজীবিবি হায়াতুননেছা তালুকদারের ৩২তম মৃত্যু বার্ষিকী পালিত হাজীবিবি হায়াতুননেছা তালুকদারের ৩২তম মৃত্যু বার্ষিকী পালিত
গাবতলীতে ছাত্রদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত গাবতলীতে ছাত্রদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
তরফভাইখাঁ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ তরফভাইখাঁ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
গাবতলীতে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশে অনুষ্ঠিত গাবতলীতে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশে অনুষ্ঠিত
গাবতলীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ গাবতলীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)