শিরোনাম:
●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
রাঙামাটি, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৬ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেন দুর্ঘটনা : তেল সংগ্রহে ব্যস্ত এলাকার অনেকেই
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেন দুর্ঘটনা : তেল সংগ্রহে ব্যস্ত এলাকার অনেকেই
শনিবার ● ৬ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেন দুর্ঘটনা : তেল সংগ্রহে ব্যস্ত এলাকার অনেকেই

ছবি: সংবাদ সংক্রান্তসিলেট প্রতিনিধি :: ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ও বিয়ালিবাজারের মাঝখানে গুতিগাঁও এলাকায় তেলবাহী একটি ট্রেনের ১০টি বগি লাইনচ্যুত হয়। এসময় ৭টি বগি দুমড়ে-মুচড়ে গেছে। বৃহস্পতিবার (৪ফেব্রুয়ারী) রাত ১২টার দিকে গুতিগাঁও এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনার পর সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

ঘটনার পর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত স্থানীয়রা জলাশয়, পুকুর ও জমি থেকে বালতিসহ বিভিন্ন ধরণের পাত্র ভরে তেল সংগ্রহ করতে দেখা গেছে। ঘটনাস্থলের আশপাশের অনেক পুকুর-জলাশয়ে এ থেকে জ্বালানি তেল ছড়িয়ে পড়েছে। এতে অগ্নিকান্ডসহ বড় ক্ষতির আশঙ্কা করছেন তারা। তবে এক্ষেত্রে সর্তকবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সেই সাথে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের ১০ টি বগি গুতিগাঁও নামক স্থানে লাইনচ্যুত হয়। বগিগুলো পড়ে গেলে তেল রেল লাইনের আশপাশে ছড়িয়ে পড়ে। এ তেল সংগ্রহে ভিড় করছে মানুষ। কেউ বালতি করে কেউ গ্লাস নিয়ে তেল সংগ্রহ করেছে। দুর্ঘটনার পর পরই তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়েছে এলাকার নারী-পুরুষসহ শিশুরা। তেল সংগ্রহের জন্য বালতি নিয়ে দৌড়াদৌড়ি করতে দেখা গেছে অনেককে। অনেককে দেখা গেছে, ট্রেনের মধ্যে থেকেও তেল নিতে। কিছু লোককে তেল কিনতে দেখা যায়। তারা লোকজনের কাছ থেকে ২০-৩০ টাকা লিটার দরে তেল সংগ্রহ করে ড্রামে ভর্তি করে মজুদ করছে।

এ বিষয়ে সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার খলিলুর রহমান বলেন, ফেঞ্চুগঞ্জের মাইজগাঁওয়ে সিলেটগামী তেলবাহী ট্রেনের ১০টি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক করতে দুটি টিম কাজ করে যাচ্ছে। এছাড়াও অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে বলে তিনি জানান। কত সময় লাগতে পারে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, কাজ চলছে তবে কতসময় লাগতে পারে তা বলা সম্ভব নয়। আমরা চেষ্টা করছি দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে।

সিলেট রেলওয়ে পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে রাত ১টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশন এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে উদ্ধারকারী দল কাজ করে যাচ্ছেন।

এদিকে, গুতিগাঁও এলাকার এক প্রবাসীর বাড়ির পুকুরে তেলে ভরে গেছে বলে জানান তার চাচাতো ভাই। তিনি জানান, আশপাশের জমি, খাল ও পুকুরে তেলে ভরে গেছে। মানুষ যে যার মত সংগ্রহ করে নিয়েছে। ৬-৭ তেলবাহি বগি থেকে তেল পড়ে যায়।

এদিকে তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পরেছেন সাধারন মানুষ। কাউকে কলসি, কাউকে বালতি দিয়ে তেল সংগ্রহ করতে দেখা গেছে। তাদের সাথে কথা বলতে গেলে অনেকেই কথা বলতে অনিহা প্রকাশ করেন।





প্রধান সংবাদ এর আরও খবর

কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)