শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৮ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহ শহরে র‌্যাব-৬’র ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন কারখানায় অভিযান
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহ শহরে র‌্যাব-৬’র ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন কারখানায় অভিযান
সোমবার ● ৮ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহ শহরে র‌্যাব-৬’র ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন কারখানায় অভিযান

ছবি: সংবাদ সংক্রান্তঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ শহরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতেঅভিযান পরিচালনা করে ২ টি মিষ্টির কারখানা, ১টি বিস্কুট কারখানা,১টি কসমেটিক্স কারখানায় ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। ঝিনাইদহ র‌্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো: কামাল উদ্দিন এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি সোহেল পারভেজ এর নেতৃত্বে র‌্যাব ঢাকা কুর্মিটোলা সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাদির শাহ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল এবং ওষুধ প্রশাসনের মো: রেহান হাসান শহরের বিভিন্ন স্থানে মোবাইলকোর্ট পরিচালনা করে ০২ টি মিষ্টি কারাখানা ও ১ টি বিস্কুট, কেক, পাউরুটি উৎপাদন কারখানায় অস্থাস্থ্যকর পরিবেশ এবং ১ টি কসমেটিক্স গোডাউনে নকল কসমেটিক্স মজুত করায় ৪ জন অভিযুক্ত’কে ৩,৭০,০০০/-(তিন লক্ষ সত্তর হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন। এর মধ্যে গোলাম মোস্তফা (৫৫), মোস্তফা কসমেটিকস, শৈলকুপা ৬০,০০০/= হাজার টাকা, সুব্রত ঘোষ (৫৫) বাগাট ঘোষ মিষ্টান্ন ভান্ডার ৮০,০০০/= হাজার টাকা, রবি ঘোষ (৩৬), ঘোষ মিষ্টান্ন ভান্ডার ১,৫০,০০০/ হাজার টাকা ও শেখ জামান আহমেদ ( ৩২), হীরা বেকারী এন্ড কারখানা ৮০,০০০/= হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট অভিযানে বিপুল পরিমাণে ভেজাল খাদ্য সামগ্রী এবং বিপুল পরিমাণে নকল ও অননুমোদিত কসমেটিক্স সামগ্রী ম্যাজিষ্ট্রেট কর্তৃক ধ্বংস করা হয়

মুক্তিযুদ্ধের সময় ঝিনাইদহে নিহত এক পরিবারের ৫ সদস্য শহীদ পরিবারের স্বীকৃতির দাবীতে উচ্চ আদালতে রিট
ঝিনাইদহ :: মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর বিমান হামলায় একই পরিবারের ৫ সদস্য নিহত হলেও পরিবারটির পাশে কেও দাড়ায়নি। সাহায্য বা স্বীকৃতি তো দুরের কথা খোঁজও নেয়নি কেও। এ ভাবে অবহেলায় কেটে যাচ্ছে মকছেদুর রহমানের পরিবারের। মোকছেদুর রহমানের বাড়ির ছিল মুক্তিবাহিনীর শক্ত ঘাটি। তাদের লুকিয়ে রাখা থেকে শুরু করে খাবারের জোগান দিতেন মোকছেদুর। ঘটনার দিনও দুপুরের খাবার পৌছে দিয়ে নিজ ঘরের বারান্দায় পরিবারের সদস্যদের নিয়ে বসেছিলেন। ভাবছিলেন রাতের খাবার কি হবে। এমন সময় হঠাৎ গিলাবাড়িয়া গ্রামের আকাশে শত্রুর বিমান। বিকট শব্দে পর পর বেশ কয়েকটি বোমা এসে পড়ে তার বাড়িতে। বোমায় মোকছেদুর রহমান তার স্ত্রী ছকিনা খুতনসহ তাদের তিন সন্তান মাটিতে লুটিয়ে পড়েন। বেঁচে যান ১০ বছরের এক ছেলে মিজানুর রহমান ও ৮ বছরের এক মেয়ে চায়না খাতুন। গ্রামবাসিরা জানান, স্বাধীনতার পর স্বজন হারানো এতিম দুই শিশু অনেক কষ্ট করেই বড় হয়েছেন। বড় করে তুলেছেন তাদের সন্তানদের। পড়ালেখাও করিয়েছেন, কিন্তু স্বাধীন দেশে তাদের কর্মসংস্থান হয়নি। পায়নি শহীদ পরিবারের স্বীকৃতি। আর এই স্বীকৃতির জন্য তাদের লড়াই করতে হচ্ছে। ইতিমধ্যে উচ্চ আদালতে রিট দাখিল করেছেন, যা শুনানীর অপেক্ষায় রয়েছে। মোকছেদুর রহমান ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার গিলাবাড়িয়া গ্রামের ভয়মান জোয়ার্দ্দারের ছেলে। তিনি পেশায় ছিলেন আইনজীবী সহকারী। ১৯৭১ সালের ৪ ডিসেম্বর শত্রুর বোমা হামলায় মারা যান মোকছেদুর রহমান তার স্ত্রী ছকিনা খাতুন, তিন সন্তান তোতা মিয়া, পাতা মিয়া ও এক মেয়ে রানু খাতুন। আর বেঁচে যান বড় ছেলে মিজানুর রহমান (১০) ও ছকিনা খাতুন (৮)। মোকছেদুর রহমানের ভাতিজা শামছুর রহমান (৭০) জানান, স্বাধীনতার এতা বছর পার হলেও তাদের পাশে কেও দাড়ায়নি। সেদি বেঁচে যাওয়া মিজানুর রহমান জানান, ছোট বেলায় বাবা-মা, ভাই-বোন হারিয়ে অসহায় হয়ে পড়েছিলেন। তাদের এক চাচী জয়গুন নেছা রান্না করে দিতেন, তাই খেয়ে বেঁচে ছিলেন। রাত হলেই ভয় নিয়ে ঘুমাতে হতো। অনেক দিন ঘরের মধ্যে দুই ভাই-বোন কান্নাকাটিও করেছেন। তিনি আরো বলেন, বাঁচার জন্য তিনি দর্জির কাজ শুরু করেন। এই দর্জির কাজ করেই জীবন চালিয়েছেন। এখন তার চার ছেলে আর এক মেয়ে। মেয়েটি বিয়ে দিয়েছেন। বড় ছেলে শাহীনুর আলম একটি ফার্মেসীতে কাজ করেন। মেঝো ছেলে তুহিনুর আলম সিএ শেষ করে এখন বেকার। সেজো ছেলে তুষানুর আলম জগনাথ বিশ^বিদ্যালয় থেকে এমএ করে বেকার। ছোট ছেলে জুলফিকার আলী ঢাকা বিশ^বিদ্যালয় থেকে বিবিএ করে এখন বেকার। মিজানুর রহমানের দাবি তদ্বির ও টাকা দিতে না পারায় ছেলেদের চাকুরী হচ্ছে না। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের জন্য ২ হাজার করে টাকা অনুদান দেন। এই তাদের শেষ প্রাপ্তি। কিন্তু তারা শহীদ পরিবারের স্বীকৃতি চান। এ জন্য বিভিন্ন দপ্তরে ছুটেছেন। কিন্তু কোনো কাজ না হওয়ায় উচ্চ আদালতে রিট করেছেন। যা বর্তমানে শুনানীর অপেক্ষায় রয়েছে। রিটকারীর আইনজীবি মোঃ মনিরুজ্জামান লিংকন জানান, তারা পরিবারটি শহীদ মুক্তিযোদ্ধার স্বীকৃতি আদালতে চেয়ে আবেদন করেছেন। আশা করছেন শুনানী শেষে রায় তাদের পক্ষেই আসবে। ঝিনাইদহ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সিদ্দিক আহমেদ বলেন, স্বাধীনতায় পরিবারটির অবদান ছিল। স্বীকৃতি পাওয়ার যোগ্য। ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা শুভ জানান, নতুন ভাবে তালিকাভুক্ত করার কোন চিঠিপত্র আসেনি। এ ধরনের কিছু আসলে অবশ্যই যথাযত কর্তৃপক্ষকে অবহিত করা হবে, যা যাচাই বাচাই সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

হরিণাকুন্ডুতে বেধড়ক পিটানোর পর হাসপাতালে কাতরাচ্ছেন কৃষক
ঝিনাইদহ :: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভায়না গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মসলেম উদ্দীন নামে এক কৃষককে বেধড়ক পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ভায়না ইউনিয়নের ভায়না গ্রামের মৃত তসলেম উদ্দিনের সেজো ছেলে। বৃহস্পতিবার বিকেলে কৃষক মসলেমের খেসারী ক্ষেত দেখতে যায়। এ সময় ভায়না গ্রামের কুঠি মাঠে আখের মন্ডলের ছেলে সেকম মন্ডল, তৈয়ব আলীর ছেলে আনিস, কোরবারসহ অজ্ঞাত সন্ত্রাসীরা মসলেমকে মারধর করে। আহত অবস্থায় তাকে হরিণাকুন্ডু হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় হরিণাকুন্ড থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে নিশ্চিত করেন আহত ব্যক্তির ভাতিজা সাদ্দাম হোসেন। এ ব্যাপারে হরিণাকুন্ডু উপজেলার জোড়াদাহ ক্যাম্প ইনচার্জ এসআই মিঠু সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে। এদিকে থানায় অভিযোগ দেওয়ার কারণে আসামী কোরবান ও অনিস আহত মসলেমের বড় ভাই মহসিন ও ভাতিজা সাদ্দাম হোসেনকে হুমকী দেওয়া হচ্ছে। শনিবার সকালে সাদ্দামের বড় চাচি রিজিয়া খাতুন ও তার মা রওশন আরাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর হুমকী দেয় আনিস ও কোরবান। হামলার আশংকায় পরিবারটি ভীত সন্ত্রস্ত হয়ে আছে। এ ব্যাপারে শনিবার বিকালে সাদ্দাম হোসেন হরিণাকুন্ডু থানায় জিডি করতে গেলে তাকে ফিরিয়ে দেন ডিউটি অফিসার। ভায়না গ্রামের সেকম মন্ডল এ বিষয়ে মোবাইলে জানান, ধাক্কাধাক্কির এক পর্যায়ে মসলেম পড়ে গিয়ে সামান্য আঘাত লেগেছে। তবে চিকিৎসকদের ভাষ্যমতে মসলেমের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়েছে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)