সোমবার ● ৮ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » রাজাপুরে আগুনে পুড়ে বসতঘর অঙ্গার, খোলা আকাশের নিচে বসবাস
রাজাপুরে আগুনে পুড়ে বসতঘর অঙ্গার, খোলা আকাশের নিচে বসবাস
ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির রাজাপুরে পূর্ব রাজাপুর গ্রামের মোবাক্ষের আলী হাওলাদারের ছেলে মো.ডালিম হাওলাদারের বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
সোমবার ৮ ফের্রুয়ারি দুপুরে ডালিম হাওলাদারের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে কমপক্ষে লক্ষাধিক টাকার ক্ষতি সাধণ হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেন।
স্থানীয়রা ও প্রত্যাক্ষদর্শিরা জানান,পাকের ঘরের চুলায় রান্না বসিয়ে অন্যত্র কাজে যায় ঘরের লোকজন পরে রান্না ঘরে আগুন দেখে বাড়ির অন্য লোকজন ডাকচিৎকার দেয় এবং ফায়ার সার্ভিস খবর দেয়। খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিসকর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে।
রাজাপুর ফায়ার সার্ভিসের ফায়ারম্যানরা জানান, দ্রুত সময়ের মধ্যে এসে আগুন নিয়ন্ত্রন করায় ক্ষয় ক্ষতির পরিমান কম হয়েছে। পাকের ঘরের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এদিকে শেষ আশ্রয় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে অসহায় পরিবারটি।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান