শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি পৌরসভা নির্বাচনে কোদাল মার্কার মেয়র প্রার্থী রানার ভোটের ফলাফল প্রত্যাখান : পূনঃ নির্বাচনের দাবি
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি পৌরসভা নির্বাচনে কোদাল মার্কার মেয়র প্রার্থী রানার ভোটের ফলাফল প্রত্যাখান : পূনঃ নির্বাচনের দাবি
রবিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি পৌরসভা নির্বাচনে কোদাল মার্কার মেয়র প্রার্থী রানার ভোটের ফলাফল প্রত্যাখান : পূনঃ নির্বাচনের দাবি

ছবি : সংবাদ সংক্রান্তছবি : সংবাদ সংক্রান্তসংবাদ বিজ্ঞপ্তি :: আজ রবিবার ১৪ ফেব্রুয়ারি প্রথম বারের মত ইভিএম এর মাধ্যমে রাঙামাটি পৌরসভা সাধারন নির্বাচন- ২০২১ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত মেয়র পদপ্রার্থী মো. আব্দুল মান্নান রানার পক্ষ থেকে অনিয়মের কারণে সিনিয়র জেলা নির্বাচন অফিসার রাঙামাটি পার্বত্য জেলা ও রিটার্নিং অফিসার রাঙামাটি পৌরসভা সাধারন নির্বাচন-২০২১ কর্তৃক ঘোষিত রাঙামাটি পৌরসভার নির্বাচনের ফলাফল প্রত্যাখান করা হয়েছে।
কোদাল মার্কার মেয়র পদপ্রার্থী মো. আব্দুল মান্নন রানা বলেন, আজ ১৪ ফেব্রুয়ারি রবিবার আমি আমার নির্বাচনী এজেন্টকে সাথে নিয়ে রাঙামাটি সরকারি কলেজ, ওয়াপদা রেষ্ট হাউজ, রাজা নলীনাক্ষ রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় (১), রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় (২), মোজাদ্দেদী আলফেসানী একাডেমী স্কুল এন্ড কলেজ, কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, যোগেন্দ্র দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (১), যোগেন্দ্র দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (২), ভেদভেদী সরকারি প্রাথমিক বিদ্যালয় (১), ভেদভেদী সরকারি প্রাথমিক বিদ্যালয় (২), স্বর্ণটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আসামবস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বীর শ্রেষ্ট মুন্সী আব্দুর রব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ওমদামিয়া হিল পৌর জুনিয়র হাই স্কুল ভোট কেন্দ্র পরিদর্শন ও ভোট কেন্দ্রসমুহ পর্যবেক্ষণ করিয়া নিন্ম লিখিত উল্লেখিত অনিয়ম পরিলক্ষিত হয়।
১। পৌরসভা ৮ নং ওয়ার্ডের ওয়াপদা রেষ্ট হাউজ, চম্পকনগর ভোট কেন্দ্রে নৌকা প্রতীকের এজেন্টরা প্রতিজন ভোটারের সাথে বুথে প্রবেশ করে ভোটারের ইচ্ছার বিরুদ্ধে ইভিএম এ ভোটারের ভোট প্রদান করেন। এবিষয়ে ওয়াপদা রেষ্ট হাউজ ভোট কেন্দ্রের প্রিজাইডিং আফিসার মো. শহিদুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মাসুমা বেগম ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার রাঙামাটি পার্বত্য জেলা ও রাঙামাটি পৌরসভা সাধারন নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ শফিকুর রহমানকে মৌখিকভাবে অবহিত করার পরও এই ভোট কেন্দ্রের অনিয়ম বন্ধ হয়নি।
২। রাঙামাটি সরকারি কলেজ, ওয়াপদা রেষ্ট হাউজ, রাজা নলীনাক্ষ রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় (১), রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় (২), মোজাদ্দেদী আলফেসানী একাডেমী স্কুল এন্ড কলেজ, কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, যোগেন্দ্র দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (১), যোগেন্দ্র দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (২), ভেদভেদী সরকারি প্রাথমিক বিদ্যালয় (১), ভেদভেদী সরকারি প্রাথমিক বিদ্যালয় (২), স্বর্ণটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আসামবস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বীর শ্রেষ্ট মুন্সী আব্দুর রব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ওমদামিয়া হিল পৌর জুনিয়র হাই স্কুল ভোট কেন্দ্রে নৌকা প্রতীকের এজেন্ট ও তাদের দলীয় লোকজনরা কেন্দ্রে নিয়োজিত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের ওপর চাপ প্রয়োগ করে চাকুরী হারানোর ভয় দেখিয়ে তাদের ইচ্ছা মতো ভোট গ্রহন করিতে বাধ্য করেন।
৩। ভেদভেদী সরকারি প্রাথমিক বিদ্যালয় (১), ভেদভেদী সরকারি প্রাথমিক বিদ্যালয় (২) ভোট কেন্দ্রে কোদাল মার্কার মেয়র পদপ্রার্থীর পরিবার-পরিজন ও সমর্থকদের ভোট প্রদানে বাঁধা দেয়া হয়েছে।
৪। পৌরসভা ১ নং ওয়ার্ডের ইসলামপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী বুথে প্রবেশ করে ভোটারদের ভোট তার সামনে এবং তার নৌকা প্রতীকে ভোট প্রদানে বাধ্য করেন। এসময় ইসলামপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার দেবোত্তম বড়–য়া কোদাল প্রতীকের পোলিং এজেন্টের কোন অভিযোগ আমলে নেয়নি।
৫। নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থীর পক্ষে ভোট দেবেন না এমন ধরনের ভোটারদের ভোট কেন্দ্রে যেতে পথে-পথে বাঁধা প্রদানের অভিযোগসহ সাধারন ভোটারদের ভোটাধিকার প্রয়োগ করিতে দেয়া হয়নি। রাঙামাটি পৌর এলাকার ভোটারদের নাগরিক স্বীকৃতি ও মর্যাদা ভুলণ্ঠিত করা হয়েছে। বর্তমান সরকার ও নির্বাচন কমিশন মিলে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন।
বিধায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত মেয়র পদপ্রার্থী আমি মো. আব্দুল মান্নান রানা অনিয়মের কারণে জেলা নির্বাচন অফিসার রাঙামাটি পার্বত্য জেলা ও রিটার্নিং অফিসার রাঙামাটি পৌরসভা সাধারন নির্বাচন-২০২১ কর্তৃক ঘোষিত রাঙামাটি পৌরসভার নির্বাচনের বেসরকারি ভাবে ঘোষিত ফলাফল প্রত্যাখান করিলাম এবং রাঙামাটি পৌরসভায় পূনঃ নির্বাচনের দাবি করছি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)