শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে গভীর রাতে পুলিশের উপর হামলা, ৮ রাউন্ড গুলি
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে গভীর রাতে পুলিশের উপর হামলা, ৮ রাউন্ড গুলি
শনিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে গভীর রাতে পুলিশের উপর হামলা, ৮ রাউন্ড গুলি

---বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে দু’পক্ষের উত্তেজনা থামাতে গিয়ে পুলিশের উপর হামলা করা হয়েছে। এতে থানা পুলিশের কনস্টেবল বদরুদ তালুকদার ও নাহিদ হাসান আহত হয়েছেন। এসময় ৮ রাউন্ড ফাকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলা টেপিগঞ্জ প্রতাবপুর এলাকায় এঘটনাটি ঘটে।
এঘটনায় বিশ্বনাথ থানার এসআই ফজলুল হক বাদী হয়ে উপজেলার লামাকাজী ইউনিয়নের টেপিগঞ্জ গ্রামের তাজ উদ্দিনসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০/১৫ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-১৩।
জানা যায়, উপজেলার লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়নের সীমান্তবর্তী কেশুয়া খালে মাছ ধরা নিয়ে দীর্ঘদিন যাবৎ এলাকার দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার রাতে টেপিগঞ্জ গ্রামের তাজ উদ্দিন পক্ষের লোকজন পাম্প মেশিনের মাধ্যমে খালের পানি সেচ করতে থাকেন। এনিয়ে টেপিগঞ্জ এবং মাখরড়গাঁও-প্রতাভপুর গ্রামের লোকজনদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে রাত ১টার দিকে থানার এসআই ফজলুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে। তখন পুলিশ টেপিগঞ্জ গ্রামের লোকজনকে পানি সেচ বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করতে বললেও তাতে কর্ণপাত না করে সেচকাজ চালিয়ে যেতে থাকেন টেপিগঞ্জ গ্রামের লোকজন। একপর্যায়ে পুলিশ লাটিচার্জ করে ঘটনাস্থল থেকে লোকজনকে সরিয়ে দেয়।
থানা পুলিশ জানায়, সেচকারীদের ঘটনাস্থল থেকে সরিয়ে দিয়ে পানি সেচের দুটি মেশিন জব্দ করে পুলিশ থানায় নিয়ে যেতে চাইলে টেপিগঞ্জ গ্রামের তাজ উদ্দিন, নুরুল ইসলাম ও সফিক মিয়াসহ গ্রামের ৩০/৩৫ জন নারী-পুরুষ ডাকাত ডাকাত চিকিৎকার করে পুলিশ সদস্যদের উপর হামলা চালান।
এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮ রাউন্ড ফাকা গুলি ছুড়ে পুলিশ। হামলায় আহত হয়েছেন থানা পুলিশের কনস্টেবল বদরুদ তালুকদার ও নাহিদ হাসান। আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে, টেপিগঞ্জ গ্রামের শফিক আলী সাংবাদিকদের জানান, খাল থেকে মেশিন দিয়ে গ্রামের লোকজন বোরো জমিতে পানি সেচ করছিলেন। হটাৎ করে বৃহস্পতিবার রাতে খালের পানি সেচ বন্ধ করে সাবেক মেম্বার আব্দুস শহীদের লোকজন পুলিশকে সাথে নিয়ে তাদের ৮টি বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও তিনজনকে মারপিট করে আহত করেছে। এসময় খালে থাকা পানি সেচের তাদের ৪টি মেশিনও নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন।
হামলা ও ভাংচুরের বিষয়টি মিথ্যা দাবি করে প্রতাবপুর গ্রামের সাবেক মেম্বার আব্দুস শহিদ বলেন, দীর্ঘদিন ধরে ওই খালে মাছ ধরা নিয়ে অপর একটি পক্ষের সাথে কোর্টে মামলা বিচারাধীন রয়েছে। এবছর তাজ উদ্দিনের লোকজন মেশিন দিয়ে খালে মাছ ধরতে গেলে আমি পুলিশকে বিষয়টি অবগত করেছি।
মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা বলেন, পুলিশের উপর হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিশ্বনাথে ছিনতাইয়ের ঘটনায় মামলা, উদ্ধার হয়নি টাকা-ফোনসেট

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর ৩ লাখ টাকা ও ৬টি ফোনসেট ছিনিয়ে নেয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে ছিনতাইর শিকার ব্যবসায়ী আরিফ আহমদ বাদী হয়ে দু’জনের নাম উল্লেখ করে এবং দু’জনকে অজ্ঞাত আসামী রেখে এ মামলা (নং ১২) দায়ের করেন। মামলার নামোল্লেখিত আসামীরা হলেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের দ্বীপবন্ধ বিলপার গ্রামের মৃত মমশর আলীর ছেলে বারিক মিয়া ও গোবিন্দনগর বিলপার গ্রামের মৃত আবদুর রজাক গেদা মিয়ার ছেলে আবদুর রব।
এদিকে, আলোচিত ওই ছিনতাইয়ের ঘটনায় এখনো ছিনিয়ে নেয়া নগদ ৩ লাখ টাকা ও ফোনসেট উদ্ধার করতে পারেনি পুলিশ। যদিও ঘটনার পরপরই ছিনতাইয়ে জড়িত সন্দেহে আবদুর রবকে আটক করা হয়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে নিজ বাড়ি থেকে ১৫/২০ গজ দুরে থাকতে ছিনতাইকারীদের কবলে পড়েন উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজারের আরিফ টেলিকমের সত্ত্বাধিকারী আরিফ আহমদ। ছিনতাইকারীরা তার গলায় ও পেটে ডেগার ঠেকিয়ে তার সাথে থাকা (ব্যাগের মধ্যে) নগদ ৩ লাখ টাকা ও ৬টি ফোনসেট ছিনিয়ে নিয়ে যায়।
মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেন তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় লাল দেব।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)