শিরোনাম:
●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বেীদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার
রাঙামাটি, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে নারী কাউন্সিলরের বিরুদ্ধে জোরপূর্বক দেহব্যবসা করানোর অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে নারী কাউন্সিলরের বিরুদ্ধে জোরপূর্বক দেহব্যবসা করানোর অভিযোগ
মঙ্গলবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে নারী কাউন্সিলরের বিরুদ্ধে জোরপূর্বক দেহব্যবসা করানোর অভিযোগ

ছবি : সংবাদ সংক্রান্তমুহাম্মদ আতিকুর রহমান (আতিক), স্টাফ রিপোর্টার :: গাজীপুরে এক বিউটি পার্লার কর্মীকে (১৬) আটকে রেখে দিনের পর দিন জোরপূর্বক যৌনকর্ম করানোর অভিযোগ উঠেছে এক সংরক্ষিত নারী কাউন্সিলরের বিরুদ্ধে। এ ঘটনায় ওই বিউটি পার্লার কর্মী বাদী হয়ে নারী কাউন্সিলরসহ দুজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

আজ ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে বাসন থানায় মামলাটি করেন তিনি।

মামলায় অভিযুক্তরা হলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর রোকসানা আহমেদ রোজী (৪০) ও নগরীর গ্রেটওয়াল সিটির মোফাজ্জল হোসেনের বাড়ির কেয়ারটেকার মো. নূরুল হক (৬৫)। এছাড়া মামলায় অজ্ঞাত পরিচয়ে আরও দু-তিনজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চার মাস আগে নারী কাউন্সিলর রোকসানা আহমেদ রোজী চান্দনা চৌরাস্তায় রহমান শপিংমলে তার পরিচালিত ‘আনন্দ বিউটি পার্লার’-এ তাকে চাকরি নেয়। কিছু দিন পর ওই এলাকার গ্রেটওয়াল সিটিতে নারী কাউন্সিলরের ভাড়া বাসার ফ্ল্যাটে নিয়ে তাকে দিয়ে বিউটি পার্লারের কাজ করানো হয়। পাশাপাশি তাকে কাজের মেয়ের পরিচয় দিয়ে জোরপূর্বক ঘরে বিভিন্ন ধরনের কাজ করানো হতো। প্রতিবাদ করলে নানা ধরনের হুমকি দেয়া হতো।

এজাহারে আরও বলা হয়, গত ১৫ ডিসেম্বর থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে আসামি নুরুল হকের সহযোগিতায় ওই ফ্ল্যাটে তাকে দিয়ে পতিতাবৃত্তির কাজে বাধ্য করানো হতো। একাধিকবার নারী কাউন্সিলরের বাসা থেকে চলে যাওয়ার চেষ্টা করলে তাকে আটকে রেখে পতিতাবৃত্তির কাজ করতে বাধ্য করা হয়। পরে আজ মঙ্গলবার সকালে কৌশলে পালিয়ে এসে বাসন মেট্রো থানায় মামলা দায়ের করে ওই কিশোরী।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাসন মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক।

তিনি জানান, ওই কিশোরীর বাড়ি নেত্রকোনা জেলায়। গাজীপুরে কোনো স্বজন না থাকায় অভিযুক্ত নারী কাউন্সিলরের ভাড়া বাসায় থাকত। দুই বছর আগে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। নারী কাউন্সিলর তাকে জিম্মি করেই দেহ ব্যবসা করিয়ে আসছিলেন বলে অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেছে সে।

এ বিষয়ে জানতে নারী কাউন্সিলর রোকসানা আহমেদ রোজীর মোবাইলে একাধিকবার কল করা হলে বন্ধ পাওয়া যায়।

নদী দূষণ ও দখল উভয়ই সমান অপরাধ’-গাজীপুরে নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান

গাজীপুর :: জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান এএসএম আলী কবীর বলেছেন, ‘যেসব শিল্প প্রতিষ্ঠান তাদের কল-কারখানার দূষিত পানি নদীতে ফেলবে তাদের পানির পাইপে জিও ব্যাগ দিয়ে বন্ধ করে দিতে হবে। যাতে তাদের ফেলানো পানি নিজেদের কারখানাতেই ফিরে যায়। নদী দূষণ ও দখল উভয়ই সমান অপরাধ।’

১৬ ফেব্রুয়ারি মমঙ্গলবার দুপুরে গাজীপুর টাউনের রথখোলাস্থ শহীদ বঙ্গতাজ অডিটরিয়ামে গাজীপুরে নদী সমীক্ষা বিষয়ক জেলা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এএসএম আলী কবীর আরও বলেন, ‘নদীর পানিকে সুপেয় পানির আধার হিসেবে গড়ে তুলতে হবে। নদী দূষণ রোধ করতে ক্যাম্পেইন করতে হবে। চালাতে হবে ব্যাপক প্রচার-প্রচারণা। নদী তীরবর্তী বসবাসকারীসহ সবাইকে নদী দূষণ সম্পর্কে জানাতে হবে।’

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান বলেন, ‘নিজেদের নদী নিজেদের পানিকে নষ্ট করা এটি একটি আত্মহত্যার শামিল। গাজীপুরের বন-নদী নষ্ট হয়ে যাওয়া রাজধানী ঢাকার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।’

গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের সভাপতিত্বে ৪৮ নদী সমীক্ষা প্রকল্প, জাতীয় নদী রক্ষা কমিশন ও জেলা নদী রক্ষা কমিটি গাজীপুর জেলা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য কামরুন নাহার আহমেদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বরতক উল্লাহ খান।





আর্কাইভ