রবিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে প্রভাত ফেরীর মাধ্যমে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন
রাঙামাটিতে প্রভাত ফেরীর মাধ্যমে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন
স্টাফ রিপোর্টার :: আজ ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার দাবির আন্দোলনে শহীদ হন সালাম, রফিক, বরকত, জব্বার। যাদের আত্মত্যাগের বিনিময়ে পুরো বিশ্ব পেলো ভাষার জন্য আত্মত্যাগের মহিমান্বিত ইতিহাস। সারাবিশ্বে একমাত্র উদাহরণ ভাষার দাবিতে আন্দোলন করে আত্মবলিদান দিয়ে এদেশে প্রতিষ্ঠিত হয় মাতৃভাষা বাংলা। সারাবিশ্বে স্বীকৃত হয় ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বে আজ একযোগে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
সেই মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ ২১শে ফেব্রুয়ারী রবিবার রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে ভোর সাড়ে ৫টায় প্রভাত ফেরীর মাধ্যমে পুষ্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদরে সম্মানে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি মো. আবুল হাসেম, সাধারন সম্পাদক নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক মন্ডলীর সদস্য জুঁই চাকমা, সদস্য নিহার বিন্দু চাকমা, মো. আলী হোসেন, মো. সোহেল, চম্পা চাকমা ও মো. খাইরুল উপস্থিত ছিলেন।





কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ
রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ