শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » বন্ধ হলের সামনে বিছানা নিয়ে চুয়েট শিক্ষার্থীদের অবস্থান
প্রথম পাতা » চট্টগ্রাম » বন্ধ হলের সামনে বিছানা নিয়ে চুয়েট শিক্ষার্থীদের অবস্থান
রবিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বন্ধ হলের সামনে বিছানা নিয়ে চুয়েট শিক্ষার্থীদের অবস্থান

ছবি: সংবাদ সংক্রান্তআমির হামজা, ষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) স্নাতক শেষ বর্ষের পরীক্ষা দিতে আসা বিভিন্ন বিভাগের প্রায় ২০ জন শিক্ষার্থী থাকার জায়গার ব্যবস্থা করতে না পেরে শনিবার তাঁরা বিকাল ৪ টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ তারেক হুদা হলের সামনে অবস্থান নিয়েছে৷ জানা গেছে, করোনায় আটকে থাকা স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চুয়েট কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সূত্র জানা যায়, স্নাতক শেষ বর্ষের প্রায় সাতশ শিক্ষার্থী নিয়ে আগামী ২২ ফেব্রুয়ারী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বন্ধ হলের সামনে অবস্থা নেয়া শিক্ষার্থীরা জানান, প্রথমে এই পরীক্ষা অনলাইনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলো চুয়েট প্রশাসন। সেই সিদ্ধান্ত পরিবর্তন করে তাঁরা হল বন্ধ রেখে গত ৩’রা জানুয়ারি স্বশরীরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয় চুয়েট প্রশাসন। কিন্তু তখন অধিকাংশ শিক্ষার্থী মেসের ব্যবস্থা করতে না পারায় সে সময় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করে চুয়েট প্রশাসন ফেব্রুয়ারি ও মার্চে মাসে এ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয় গ্রহণ করেন। সে অনুযায়ী শিক্ষার্থীরা ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই চুয়েটের পাশে পাহাড়তলি, ঊনসত্তর পাড়া ও চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় মেস ভাড়া করতে শুরু করে। এবং কিছু শিক্ষার্থী মেসে ভাড়া নিয়ে তাঁরা পরীক্ষার জন্য অপেক্ষায় আছেন। কিন্তু যেসব শিক্ষার্থী মেস পাচ্ছিলেন না বা মেসে থাকা অবস্থায় বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়ে হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতই হল খুলে দেওয়ার দাবিতে সরব হতে দেখা যায়। সেই ধারাবাহিকতায় রবিবার বিকেল ৪ টা হতে শিক্ষার্থীরা তারেক হুদা হলের সামনে বিছানা তোষক বিছিয়ে অবস্থান শুরু করে। শিক্ষার্থীদের পক্ষ থেকে জাফর আহমেদ জানান-আমরা সকল সম্ভাব্য থাকার জায়গায় চেষ্টা করেও কোথাও জায়গা না পেয়ে হলের সামনে অবস্থান করেছি। অন্তত এখানে অবস্থান করার দাবি আমরা ছাড়বো না।
এ বিষয়ে শহীদ তারেক হুদা হলের প্রভোস্ট ডক্টর জিয়াউল হক হায়দার জানান, আমরাও চাচ্ছি, আমাদের শিক্ষার্থীরা ভালভাবে থেকে কোন রকম ভোগান্তি ছাড়া পরীক্ষা দিক । আমরা সবসময় শিক্ষার্থীদের পক্ষেই আছি । এখন হলের মালিক হলেন কতৃপক্ষ । কতৃপক্ষ অনুমতি দিলেই আমরা হল খুলে দিতে পারি । এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ রফিকুল আলম বলেন, শহীদ তারেক হুদা হলের সামনে শিক্ষার্থীদের অবস্থান নেওয়ার বিষয়টি আমি শুনেছি। এ ব্যাপারে কি করা যায় সেজন্য শিক্ষামন্ত্রী, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সভাপতি ও সরকারের অন্যান্য উচ্চ পর্যায়ের ব্যক্তি বর্গের সাথে আলোচনা চলছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)