শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » খাগড়াছড়ি » ধর্ষণ চেষ্টাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ
প্রথম পাতা » খাগড়াছড়ি » ধর্ষণ চেষ্টাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ
শনিবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধর্ষণ চেষ্টাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ

ছবি : সংবাদ সংক্রান্তসংবাদ বিজ্ঞপ্তি :: মাটিরাঙ্গার তবলছড়িতে পাহাড়ি স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টাকারী চিহ্নিত মনসুর আলী ও রামগড় কাশীবাড়িতে গৃহবধুকে ধর্ষণের চেষ্টাকারী বিজিবি সদস্যদের অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়ি সদর ও পানছড়িতে পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ২৭ ফেব্রুয়ারি ২০২১ হিল উইমেন্স ফেডারেশন, পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরামের উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি সদর এলাকায় বেলা ২টায় এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে শিউলি চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন হিল ইউমেন্স ফেডারেশনের জেলা আহ্বায়ক এন্টি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সভাপতি সমর চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের জেলা দপ্তর সম্পাদক লিটন চাকমা।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দশকের পর দশক ধরে পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের ওপর জাতিগত নিপীড়ন জারি রাখা হয়েছে। একই উদ্দেশ্যে ধর্ষণকেও হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলে কখনো সেটলার বাঙালি, কখনো বিজিবি সদস্য, কখনো সেনা সদস্য, কখনো পুলিশ সদস্য কর্তৃক পাহাড়ি নারীরা ধর্ষণ-নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু বিচার হচ্ছে না। ধর্ষণের মেডিক্যাল রিপোর্টে গোপন নিষেধাজ্ঞা জারি থাকায় অপরাধীরা সহজেই পার পেয়ে যাচ্ছে।

বক্তারা ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে বিভিন্নভাবে চেষ্টা চালানো হয় অভিযোগ করে বলেন, সম্প্রতি রামগড়ে বিজিবি’র দুই কর্তৃক এক গৃহবধুকে ধর্ষণ চেষ্টা এবং মাটিরাঙ্গা তবলছড়িতে সেটলার মনসুর আলী কর্তৃক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় একই দৃশ্য পরিলক্ষিত হয়েছে। তবলছড়ির ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার জন্য থানায় মামলা দিতে গেলে উল্টো ভিকটিমকে আপত্তিকর কথাবার্তা জিজ্ঞেস করে হয়রানি করা হয়। অন্যদিকে রামগড়ে দুই বিজিবি সদস্যকে আইন মোতাবেক শাস্তি প্রদান না করে ক্যাম্প থেকে বদলী করেই দায় মুক্তি দেওয়া হয়েছে।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে তবলছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টাকারী মনসুর আলীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং রামগড় কাশীবাড়িতে গৃহবধু ধর্ষণের চেষ্টাকারী দুই বিজিবি সদস্যকে বিচারের আওতায় আনার দাবি জানান।

বক্তারা গত ২৫ ফেব্রুয়ারি খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক সোহেল আমমেদ কর্তৃক ১০ম শ্রেণীর এক পাহাড়ি স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ করেন এবং তাকে গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

একই দাবিতে দুপুর ১২টার জেলার পানছড়ি উপজেলা সদর এলাকায় পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

এতে বক্তব্য রাখেন, ইউপিডিএফের সংগঠক রুপায়ন চাকমা, পিসিপি’র জেলা সাংগঠনিক সম্পাদক নরেশ ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরাম’র পানছড়ি উপজেলা শাখার সভাপতি কৃপায়ন চাকমা, পিসিপি’র পানছড়ি উপজেলা শাখার আহ্বায়ক সুনীলময় চাকমা।





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)