রবিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ২ মার্চ দেশব্যাপী কলমবিরতি ঘোষণা
সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ২ মার্চ দেশব্যাপী কলমবিরতি ঘোষণা
মো. ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি :: সারাদেশে সাংবাদিক হত্যা ও অব্যাহত নির্যাতনের প্রতিবাদে আগামি ২ মার্চ সকাল ৮-২ টা পর্যন্ত দেশব্যাপী কলম বিরতি ঘোষণা করেছে বিএমএসএফ। গতকাল শনিবার রাত ৯টায় নোয়াখালী প্রেসক্লাব ও বিএমএসএফের সাংবাদিকদের মতবিনিময় সভায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এ ঘোষণা করেন।
নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার সিকদারের সভাপতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুবুল আম্বিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুদ, জার্নালিস্ট শেল্টার হোমের আহবায়ক মিজানুর রহমান, আকবর হোসেন সোহাগ, সহ-সম্পাদক সোহাগ আরেফিন,চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম এ এ আকরাম, ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক কবির নেওয়াজ রাজ, ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আবু বকর তালুকদার, প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদকঃ আবুল হাসান বেলাল, সহ- সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত তুহিন, কেন্দ্রীয় সদস্য মোঃ দীন ইসলাম, জামাল হোসেন বিষাদ, আবু নাসের মনজু, সাইফুল্লাহ কামরুল, লিয়াকত আলী খান, অহিদ উদ্দিন মুকুল, মীর মোশারফ হোসেন মিলন,প্রথম
আলো জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান, দৈনিক বাংলা ৭১ জেলা প্রতিনিধি ও সময়ের কণ্ঠস্বর স্টাফ রিপোর্টার মোঃ ইমাম উদ্দিন সুমন, কালবেলা জেলা প্রতিনিধি সানজিদা হক অনু, আমার সংবাদ নোয়াখালী জেলা প্রতিনিধি ইমাম উদ্দিন আজাদ,আমাদের বাংলা জেলা প্রতিনিধি সালমা হক রিয়া প্রমুখ।
শনিবার বিকেলে কোম্পানিগঞ্জের সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের কবর জিয়ারত ও পরিবারের সাথে সমবেদনা জানানো শেষে ফেরার পথে প্রেসক্লাবে বৈঠকে এ ঘোষণা দেয়া হয়।
দেশব্যাপী সকল জেলা-উপজেলায় কলমবিরতি পালনের জন্য বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকল সাংবাদিক ও সংগঠনসমুহকে আহবান জানানো হয়েছে। এর আগে একই দাবিতে বিএমএসএফের ডাকে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ পালন করে।
বিএমএসএফ মনে করে দেশে সাংবাদিক নির্যাতন এবং হত্যা ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার হচ্ছেনা। সাংবাদিক সুরক্ষায় আইন প্রণয়ন জরুরী হয়ে পড়েছে।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি কোম্পানিগঞ্জে দুপক্ষের অস্ত্রের ঝনঝনানির ভিডিওধারণ করায় একটি পক্ষ তাকে আটকে ভিডিও ডিলেট করতে চাপ দেয়। মুজাক্কির অনীহা প্রকাশ করায় তাকে গুলি করে। এসময় ছড়াগুলির আঘাতে তার বৃক ঝাজড়া করে ফেলে। ঢাকা মেডিকেলে তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনি মারা যান। পরিবারের পক্ষ থেকে তার পিতা নওয়াব আলী মাস্টার বাদী হয়ে কোম্পানিগঞ্জ থানায় একটি মামলা করেছে। পিবিআই মামলাটি তদন্ত করছে।
সভা সঞ্চালনায় ছিলেন জেলা বিএমএসএফের সাবেক যুগ্ম সম্পাদক এআর জুয়েল।





পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার
রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ