শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » খুলনা বিভাগ » সুন্দরবন ম্যানগ্রোভ পক্ষ থেকে গুনি ব্যক্তিদের সম্মাননা প্রদান
প্রথম পাতা » খুলনা বিভাগ » সুন্দরবন ম্যানগ্রোভ পক্ষ থেকে গুনি ব্যক্তিদের সম্মাননা প্রদান
রবিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুন্দরবন ম্যানগ্রোভ পক্ষ থেকে গুনি ব্যক্তিদের সম্মাননা প্রদান

ছবি : সংবাদ সংক্রান্তশেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের ফকিরহাটের টাউন নওয়াপাড়ায় অবস্থিত সুন্দরবন ম্যানগ্রোভ পাবলিক লাইব্রেরির আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সুন্দরবন ম্যানগ্রোভ রত্ম-২০২১ সম্মাননা প্রদান অনুষ্ঠান আজ রবিবার সন্ধ্যায় আলহেরা আলিম মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পাঠাগারের সহ-সভাপতি মিলন কান্তি ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ বাগেরহাট এর উপ-পরিচালক দেবপ্রসাদ পাল।
তিনি তাঁর বক্তৃতায় বলেন, যে দেশে গুণীজনকে সম্মাননা প্রদান করা হয় না, সে দেশের উন্নতি সাধন করা কখনো সম্ভব হয়ে উঠে না। তাই আমাদেরকে গুণীজনদের-কে সম্মাননা প্রদান করতে হবে। একজন গুণী ব্যক্তিই পারেন একটি এলাকা তথা অঞ্চলকে আলোকিত করে গড়ে তুলতে। আমাদেরকে সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ আগে গড়ে তুলতে হবে। আমরা সোনার মানুষ গড়ে তুলতে চাই।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান। তিনি তাঁর বক্তৃতায় বলেন আমরা শিক্ষা বিস্তার ও আলোকিত মানুষ গড়ার জন্য কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে বেতাগা ও পিলজংগ ইউনিয়নের দুইটি গণগন্থগার নির্মাণ করা হয়েছে। এছাড়াও বাহিরদিয়া-মানসা ও লখপুর ইউনিয়নের গণগ্রন্থাগার নির্মানের কাজ চলছে। পর্যায়ক্রমে বাকি সকল ইউনিয়নে শিক্ষিত জনগোষ্ঠি গড়ে তুলার জন্য গণগ্রন্থাগার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, যার ফলে এ অঞ্চলকে একটি শিক্ষিত ও সভ্য জাতি গঠন করা সম্ভব হবে।
সংবর্ধিত অতিথির বক্তৃতায় উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ বলেন, সমাজ ও মানুষের পরির্বতন ঘটেছে, তার সাথে সাথে আমাদের দৃষ্টি ভঙ্গি ও আচারনের পরির্বতন ঘটাতে হবে। দৃষ্টি ভঙ্গি ও আচারণের পরির্বতন ঘটাতে পারলে এলাকা তথা এ অঞ্চলে উন্নতি সাধন করা সম্ভব হবে। তিনি আরো বলেন, আমি চাই ফকিরহাটের ৭২টি ওয়ার্ডে তফসিল ঘোষণার আগেই প্রতিটি ওর্য়াডে উন্মুক্ত ওর্য়াড সভা গুলি শেষ করতে হবে। তাই আগে ভাগেই আমরা সকল ইউনিয়নে উন্মুক্ত ওর্য়াড সভা শুরু করেছি। সেই ওর্য়াড সভায় জনগনের অধিকার আদায় করা সম্ভব। তাই সকল ভেদাভেদ ভুলে মানুষের কল্যাণে কাজ করার জন্য তিনি সকলের প্রতি উদ্যাত্ত আহবান জানান।
সংবর্ধিত অথিতির বক্তৃতায় শিক্ষাবিদ অধ্যক্ষ অমিত রায় চৌধুরী বলেন, দেশ ও জাতির উন্নতি করতে হলে নারীদের বাদ দিয়ে কোন কিছুই করা সম্বব নয়। সমাজ বা রাষ্ট্রের পরির্বতন ঘটাতে হলে প্রথমত দৃষ্টিভঙ্গির পরির্বতন ঘটাতে হবে। তাই আমাদের নারী শিক্ষা বিস্তারে ও আলোকিত মানুষ গড়তে হলে সকলের সমন্বয়ে নারী শিক্ষার প্রতি আরো বেশি গুরুত্ব দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানানও তিনি।
নির্ভিক সাংবাদিক ও দৈনিক জনকন্ঠের স্টাফ রির্পোটার (বাগেরহাট) বাবুল সরদার বলেন, মানুষ তাঁর নিজের কর্মকে মূল্যায়ন করতে পারেন, যে কারণে মানুষকে শ্রেষ্ট জীব হিসাবে গণ্য করা হয়েছে। মানুষ হিসাবে আমাদের যার যে দায়িত্ব আছে তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। কারণ মানুষের কল্যাণে কাজ করাই হচ্ছে আমাদের মূল ধর্ম।
সংবর্ধিত অথিতির ম.ব. আলাউদ্দিন এর কন্যা অধ্যাপক ড. মৌমিতা তানজিলা মুমু বলেন, সুশিক্ষায় শিক্ষিত করে নারীদের গড়ে তুলতে না পারলে সমাজ তথা দেশের উন্নয়ন করা সম্ভব নয়। নারীদের আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য তিনি সকলের প্রতি আহবান জানিয়ে বলেন আমার পিতা ম.ব. আলাউদ্দিন ২০বছর ধরে গবেষনা চালিয়ে ফকিরহাটের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে একটি বই লিখেছেন। যা নিয়ে তিনিও গর্বিত।
অনুষ্ঠানে এ জনপদের ৫জন গুণী সন্তান কে সম্মাননা প্রদান করা হয়েছে। হ্যামকো গ্রæপের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ¦ আব্দুর সাত্তার তালুকদার, তাঁকে সমাজ সেবায় অনন্য অবদান রাখায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশকে স্থানীয় সরকার বিষয়ে অনন্য অবদান রাখায়, ম ব আলাউদ্দিন-কে ফকিরহাটের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে একটি বই লেখার বিষয়ে অনন্য অবদান রাখায়, অধ্যক্ষ অমিত রায় চৌধুরী-কে নারী শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে অনন্য অবদান রাখায়, দৈনিক জনকন্ঠের স্টাফ রির্পোটার ও বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদারকে নির্ভীক সাংবাদিকতা এবং মানব সম্পদ উন্নয়নে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্বরুপ ক্রেষ্ট প্রদান করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক শেখ মনিরুজ্জামান লাভলু এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার সুবীর কুমার মিত্র, পল্লী বিদ্যুৎ সমিতির সবেক সভাপতি অসিত মুখ্যাজী মন্টু, আলহেরা আলিম মাদ্রসার অধ্যক্ষ মাওলানা আব্দুল রহিম, লালচন্দ্রপুর দাখিল মাদ্রাসার সুপার মাওঃ শেখ মিজানুর রহমান, সংগঠনের সহ-সভাপতি ডাঃ মাসুদা খানম বিউটি সহ শতাধিক ব্যক্তিবর্গ।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)