শিরোনাম:
●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১২ মার্চ ২০২১
প্রথম পাতা » জাতীয় » স্বাধীনতার ঘোষণার সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় আরেকটি গণজাগরণ ঘটাতে হবে : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আলোচনা সভায় সাইফুল হক
প্রথম পাতা » জাতীয় » স্বাধীনতার ঘোষণার সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় আরেকটি গণজাগরণ ঘটাতে হবে : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আলোচনা সভায় সাইফুল হক
শুক্রবার ● ১২ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বাধীনতার ঘোষণার সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় আরেকটি গণজাগরণ ঘটাতে হবে : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আলোচনা সভায় সাইফুল হক

ছবি : সংবাদ সংক্রান্তঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন এই জনপদের মানুষের কয়েক হাজার বছরের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ১৯৭১ সালে দেশের স্বাধীনতা সংগ্রা, মহান মুক্তিযুদ্ধ। স্বাধীনতা সংগ্রাম ছিল এদেশের আপামর জনগণের হার না মানা এক জনযুদ্ধ। স্বাধীনতার ঘোষণা ‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার’ প্রতিষ্ঠার অঙ্গীকার স্বাধীন দেশের রাজনৈতিক দিশা-চলার পথ ঠিক করে দিয়েছিল। কিন্তু এদেশের শাসকগোষ্ঠি ও সরকারসমূহের ব্যর্থতা আর প্রতারণার কারণে মুক্তিকামী জনগণের স্বপ্নভঙ্গ হয়েছে; মানুষের আকাঙ্খার সাথে বেঈমানী করা হয়েছে। দেশকে স্বাীধনতার ঘোষণার বিপরীতে ঠেলে দেয়া হয়েছে। পাকিস্তানী জমানার মত এক দেশে দুই সমাজ দুই অর্থনীতি কায়েম করা হয়েছে। মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীর এই মাহেন্দ্রক্ষনেও ভোটাধিকারসহ মানুষের গণতান্ত্রিক অঙ্গীকার রুদ্ধ করে কর্তৃত্ববাদী শাসন চালু করা হয়েছে। মানুষের জীবন-জীবিকাকে অনিশ্চিত করে তোলা হয়েছে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, শাসকগোষ্ঠি মুক্তিযুদ্ধের পবিত্র চেতনাকে রাজনৈতিক পণ্যে পরিণত করেছে। বিভেদ-বিভাজন ও হিংসা-বিদ্বেষের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ভবিষ্যতকে গভীর অনিশ্চয়তায় ঠেলে দেয়া হয়েছে। তিনি এই অবস্থার পরিবর্তনে অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠায় জনগণের আরেটি জাগরণের আহ্বান জানান। এই লক্ষে তিনি গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তির রাজপথের কার্যকরি ঐক্য গড়ে তোলারও ডাক দেন।

আজ শুক্রবার বিকালে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির ভাষণে তিনি উপরোক্ত আহ্বান জানান।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনার বাংলা পার্টির সভাপতি আবদুর নুর, বিপ্লবী শ্রমিক নেতা এড. রুহুল আমিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইফতেখার আহমেদ বাবু, এ্যাপোলো জামালী, খায়রুল বাসার হিরন, আজিজ টিপু, শ্রমিক নেতা মাহমুদ হোসেন, নারী নেত্রী বহ্নিশিখা জামালী, শহীদুল আলম নান্নু, খেতমজুর নেতা আকবর খান, কৃষক নেতা আনছার আলী দুলাল, ছাত্রনেতা বিপ্লব হোসেন খান, উমর ফারুক হারুন প্রমুখ।

সভায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উজ্জাপন পরিষদ গঠন করা হয় এবং সুবর্ণজয়ন্তী উজ্জাপনের বিস্তারিত কর্মসূচি নিয়ে আলোচনা সভায় করা হয়।

সভার শুরুতে মুক্তিযুদ্ধের সকল শহীদ, গণতান্ত্রিক আন্দোলনের শহীদ ও এসময়কালে করোনা মহামারীসহ অসুস্থ্যতায় প্রাণ হারানো বিশিষ্ট ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাসের দলীয়করণের প্রচেষ্টার সমালোচনা করেন এবং বলেন এই ধরনের তৎপরতায় কেবল মুক্তিযুদ্ধের গৌরবই ছোট হয়। তারা এ ধরনের তৎপরতা বন্ধের আহ্বান জানান।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)