শিরোনাম:
●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান
রাঙামাটি, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৬ মার্চ ২০২১
প্রথম পাতা » গাইবান্ধা » তিস্তার চরাঞ্চলে নির্মাণ হচ্ছে সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র
প্রথম পাতা » গাইবান্ধা » তিস্তার চরাঞ্চলে নির্মাণ হচ্ছে সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র
মঙ্গলবার ● ১৬ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তিস্তার চরাঞ্চলে নির্মাণ হচ্ছে সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র

ছবি : সংবাদ সংক্রান্তসাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নে তিস্তা নদীর লাটশালার চরে বেক্সিমকো নির্মাণ করছে দেশের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র। এই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য নির্মিত হবে ৩৫ দশমিক ৩৫ কিলোমিটার সঞ্চালন লাইন। ১৩২ কিলোভোল্টের ডাবল সার্কিটের এই লাইন নির্মাণের জন্য স্থাপত্য, ক্রয় ও নির্মাণ-ইপিসি ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে দেশীয় প্রতিষ্ঠান কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারকে। এব্যাপারে ওই দুই প্রতিষ্ঠানের মধ্যে ইতোমধ্যেই চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদীর লাটশালার চরে প্রায় ৭শ’ একর জমিতে নির্মিত হচ্ছে সৌরবিদ্যুৎ কেন্দ্র। বেক্সিমকো পাওয়ারের অঙ্গ প্রতিষ্ঠান-তিস্তা সোলার এই কেন্দ্রের নির্মাতা প্রতিষ্ঠান।

ওই তিস্তা সোলার প্রতিষ্ঠান সুত্রে জানা গেছে, দ্রুত নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে। তিস্তা সোলারে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে প্রতিষ্ঠানের অর্থায়নে বসানো হচ্ছে সঞ্চালন লাইন। দরপত্রের মাধ্যমে লাইন বসানোর জন্য নিয়োগ দেয়া হয়েছে দেশীয় প্রতিষ্ঠান কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারকে।

আগামী বছরের জুন মাস নাগাদ তিস্তা সোলারে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। চুক্তি অনুযায়ী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এই কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ ক্রয় করবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)