মঙ্গলবার ● ১৬ মার্চ ২০২১
প্রথম পাতা » ময়মনসিংহ » ত্রিশালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনে প্রস্তুতি সভা
ত্রিশালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনে প্রস্তুতি সভা
এনামুল হক,ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের ত্রিশালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও উন্নয়নশীল দেশে রূপান্তরিত হওয়ার উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ১৬ মার্চ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও সল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হওযায় উদযাপন কর্মসূচীর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, ত্রিশাল থানার সেকেন্ড অফিসার এসআই বিকাশ চন্দ্র সরকার প্রমুখ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। স্বাধীনতার সূবর্ণজয়ন্তী এবং মুজিব জন্মশতবর্ষে দেশের এ অর্জন এক বিরাট গৌরব ও অনন্দের। বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের এ অর্জন নতুন প্রজন্মকে উৎসর্গ করেছেন। সমগ্র দেশবাসীকে সম্পৃক্ত করে বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও সল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হওয়ায় উদ্যাপন কর্মসূচী সারাদেশের ন্যায় ২৭ ও ২৮ মার্চ ত্রিশালে পালিত হবে।
ত্রিশালে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ
ময়মনসিংহ :: ময়মনসিংহের ত্রিশালে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার ১৬ মার্চ দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে ত্রিশাল উপজেলায় তালিকা ভাক্ত ১৪শ চাষীদের
মধ্যে বিঘা প্রতি ১ কেজি পাট বীজ, ৬ কেজি ইউরিয়া, ৩ কেজি টিএসপি এবং ৩ কেজি এমওপি সার বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। | কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, ত্রিশাল বিআরডিবির
আরডিও রুমা খাতুন, উপজেলা উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা সুলায়মান কবীর, ত্রিশাল রিপোর্টাস ক্লাবের সভাপতি মো. কামাল হোসেন প্রমুখ। এছাড়াও উপজেলা। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চাষীগণ উপস্থিত ছিলেন।





ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা
ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর
বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার
ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ
ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ
ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল