শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৭ এপ্রিল ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে পুলিশের গুলিতে ৫ শ্রমিক নিহত,গুলিবিদ্ধ ২৪ জন, আহত-৩২
প্রথম পাতা » চট্টগ্রাম » বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে পুলিশের গুলিতে ৫ শ্রমিক নিহত,গুলিবিদ্ধ ২৪ জন, আহত-৩২
শনিবার ● ১৭ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে পুলিশের গুলিতে ৫ শ্রমিক নিহত,গুলিবিদ্ধ ২৪ জন, আহত-৩২

ছবি: সংবাদ সংক্রান্তচট্টগ্রাম প্রতিনিধি :: চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলিতে ৫জন শ্রমিক নিহত। আহত ৩২ জন, গুলিবিদ্ধ ২৪ জন, গুরুতর আহত ৬ জন । আজ ১৭ এপ্রিল শনিবার সকাল ১০টার দিকে বকেয়া বেতন পরিশোধ ও বেতন বাড়ানোর দাবি নিয়ে বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের সাথে মালিক পক্ষের তর্কাতর্কি হয়। পরে মালিকপক্ষ থানায় গিয়ে পুলিশ ডেকে আনে। এরপর আন্দোলনরত শ্রমিকদের উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ।
এতে বিক্ষুব্ধ শ্রমিকরা বিদ্যুৎকেন্দ্রের ভিতর আগুন ধরিয়ে দেন।
এবিষয়ে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শওকাত ফেরদৌস বলেন, আহত অবস্থায় অনেককে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে চারজন মারা গেছেন।’ তিনি জানান, নিহত চারজন হলেন আহমেদ রেজা (১৮), রনি (২২), শুভ (২৪) ও মো. রাহাত (২২)। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে হাবিবুল্লাহ (১৯) নামের একজন মারা যান। বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিউর রহমান মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।
এবিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আজিজুল ইসলাম বিদ্যুৎ কেন্দ্রে সংঘর্ষে ৫জন শ্রমিক নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেন।
উল্লেখ্য যে, এর আগে ২০১৬ সালে মালিক এস আলম গ্রুপের পৃষ্ঠপোষকতায় কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বাঁশখালির স্থানীয়দের মধ্যে সংঘর্ষে ৪জন নিহত প্রায় ৩৬ জন আহত হয়।
আজ আবার ২০২১ সালে এস আলম গ্রুপের কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে ৫ শ্রমিক নিহত,গুলিবিদ্ধ ২৪ জন ও আহত ৩২ জন।





আর্কাইভ